বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২৫

লালমনিরহাটে মদপানে ২ জনের মৃত্যু, ৩ জন হাসপাতালে

লালমনিরহাট প্রতিনিধিঃ

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০  

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিষাক্ত মদপানে দুই যুবকের মৃত্যু হয়েছে। এঘটনায় আরও তিনজন গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

শনিবার (৭ নভেম্বর) দুপুরে তাদের অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে তাদের মৃত্যু হয়। এর আগে সকালে উপজেলার চলবলা ইউনিয়নের বান্দেরকুড়া গ্রামে এ ঘটনা ঘটে।

মৃত দুই ব্যক্তি হলেন, উপজেলার চলবলা ইউনিয়নের বান্দরকুড়া গ্রামের খয়বর আলীর ছেলে হাবিবুর রহমান (৩৫), বাংটু কুমারের ছেলে রঞ্জিত কুমার (৪৫)।
চলবলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু জানান, বিষাক্ত মদপানের পর বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়লে স্থানীয়রা পাঁচজনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন। পরে সেখানে দুজনের অবস্থার অবনতি ঘটলে রংপুর মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে ওই দুই ব্যক্তির মৃত্যু হয়। এদের মধ্যে আরো তিনজন অসুস্থ হয়ে কালীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তারা হলেন, বেলাল, সেকেন্দার ও সবুজ আলী।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) আরজু মোঃ সাজ্জাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘বিষাক্ত মদপানে দুইজনের মৃত্যুর বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। তদন্ত করলেই বেরিয়ে আসবে।’ 

এই বিভাগের আরো খবর