শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯১

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২৩

রিয়াদ হোসাইন :

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২৩  

রাজধানীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  
সোমবার (৬ নভেম্বর) সকাল ৬টা থেকে মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি জানান, এ সময় তাদের কাছ থেকে ২১ হাজার ৫৫৮ ইয়াবা, ৫০০ গ্রাম গাঁজা ও ১৬ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

তাদের নামে ডিএমপির বিভিন্ন থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৭টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

এই বিভাগের আরো খবর