বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৭

মহানবী (সা.) কে অবমাননার প্রতিবাদে লাকসামে হিযবুল্লাহর মানববন্ধন

লাকসাম প্রতিনিধি:

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০  

ফ্রান্সে মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাসকে নিয়ে ব্যাঙ্গ কার্টুন প্রদর্শনের প্রতিবাদে কুমিল্লার লাকসামে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ, যুব হিযবুল্লাহ ও ছাত্র হিযবুল্লাহর লাকসাম উপজেলা শাখা।
বুধবার বিকেলে লাকসাম-নোয়াখালী মহাসড়কে মানবন্ধন ও প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি দৌলতগঞ্জ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ধান বাজার জামে মসজিদে গিয়ে শেষ হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে ফ্রান্সের উৎপাদিত সকল পণ্য বর্জন এবং অবিলম্বে জাতীয় সংসদে ফ্রান্সের প্রতি নিন্দা প্রস্তাব জ্ঞাপনের জন্য সরকারের প্রতি উদার্থ আহ্বান জানান বক্তারা।
বক্তব্য রাখেন, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ লাকসাম উপজেলা শাখার সভাপতি মাওলানা আবুল হাসেম, সাধারণ সম্পাদক মাওলানা আফজালুর রহমান, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মানিক, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আবু বকর, যুব হিযবুল্লাহ নেতা মাইনুল হোসেন চৌধুরী হেলাল সহ আরো অনেকে।
এ সময় সংগঠনের জেলা ও উপজেলা শাখার কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।
 

এই বিভাগের আরো খবর