বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৫৭

ব্যাংকে ঢুকে পিস্তল ঠেকিয়ে টাকা লুটের ঘটনায় মামলা

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০  

 

চুয়াডাঙ্গা জীবননগর উপজেলার সোনালী ব্যাংকের উথলীবাজার শাখায় ঢুকে পিস্তল ঠেকিয়ে টাকা লুটের ঘটনায় অজ্ঞাতনামা তিনজনকে আসামি করে মামলা করা হয়েছে।


সোমবার সকালে উথলী ব্যাংকের শাখা ব্যবস্থাপক আবুবক্কর সিদ্দিক বাদী হয়ে জীবননগর থানায় মামলাটি করেন।

চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, রোববার দুপুর সোয়া ১টায় তিন দুষ্কৃতকারী হেলমেট, মাস্ক ও পিপিই পরিধান করে অস্ত্রের মুখে জিম্মি করে এ ঘটনা ঘটিয়েছে।

উথলী শাখায় তিন ডাকাত সদস্য প্রহরী ও ব্যাংক কর্মকর্তাদের অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাশ কাউন্টার থেকে সাড়ে আট লাখ টাকা লুট করে নিয়ে যায়।

ব্যাংকটির শাখায় কোনো সিসি ক্যামেরা না থাকায় দুর্বৃত্তদের চিহ্নিত করতে সময়ক্ষেপণ হচ্ছে। তবে অভিযুক্তদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার করার চেষ্টা চলছে। ব্যাংকটির শাখা থেকে একটি খেলনা পিস্তলের অংশ জব্দ করা হয়েছে।

এই বিভাগের আরো খবর