বাড়ি থেকে বিতাড়িত মায়ের ঠাঁই হয়েছে প্রবীণ নিবাসে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ মে ২০২২
নাদিরা বেগম (৭০)। জন্মস্থান রাজধানীর সূত্রাপুরে। বাবা তালুকদার মোহাম্মদ ও মা ফজিলাতুন্নেসা দম্পতির আদরের মেয়ে নাদিরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থ বিজ্ঞানে গ্র্যাজুয়েশন করেন। এরপর কর্মজীবনে মাইলস্টোন কলেজে বিজ্ঞানের শিক্ষিকা ছিলেন। নাদিরা বেগমের দুই ছেলে-মেয়ে। ছেলেটি মানসিক প্রতিবন্ধি, মেয়েটি ছোট একটি চাকরি করেন।
নগরীর ৮৯/১ পূর্ব রামপুরায় নাদিরা বেগমের বাবার ৫ কাঠা জমিতে চারতলা ভবন ছিল। এর দুই তলা নাদিরা বেগমকে দিয়েছিলেন বাবা তালুকদার মোহাম্মদ। ১৯৯১ সালে বাবা মারা যান। এর পরে ভাই তালুকদার ইফতেখার উদ্দিন ও তালুকদার বখতিয়ার নাদিরা বেগমকে বাসা থেকে বের করে দেন। বাপের বাসায় থাকার জন্য মামলা করেছিলেন। কিন্তু দুই ভাইয়ের সঙ্গে পেরে ওঠেননি। শেষ পর্যন্ত ২০১৫ সাল থেকে এই নারীর ঠাঁই হয়েছে রাজধানীর আগারগাঁও প্রবীণ হিতৈষী সংঘ ও প্রবীণ নিবাসে। দেখতে দেখতে ৭ বছর পেরিয়ে গেছে। প্রবীণ নিবাসে আর থাকতে চান না বৃদ্ধা। ফিরতে চান বাপের ভিটায়।
বাপের ৫ কাঠা জমির উপরে ৮ তলা ভবন উঠেছে। ভবনে ১৬টি ফ্ল্যাট হয়েছে। এর মধ্যে ৮টি ফ্ল্যাট ডেভলপার নিয়েছে। বাকি ৮টি ফ্ল্যাটের মধ্যে যে কোনো একটি পেতে চান তিনি।
রোববার (৮ মে) নগরীর প্রবীণ নিবাসে মা দিবসে নানা বিষয়ে কথা হয় এই অসহায় মায়ের সঙ্গে। প্রবীণ নিবাস থেকে বাপের ভিটায় ফিরে যাওয়ার আকুতি জানিয়ে নাদিরা বেগম বলেন, যাদের কেউ নেই তাদের ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। আমারও একই অবস্থা হয়েছে। তারা (ভাইয়েরা) আমাদের বাড়ি থেকে বের করে দিলো, এটা নিয়ে কোন কথা নাই। অথচ আমি কেন মামলা করলাম এটা নিয়ে কথা হচ্ছে।
‘বাপের জমিতে ৮টা ফ্ল্যাট আছে। একটা ফ্ল্যাট পাইলেই আমাকে বৃদ্ধাশ্রমে থাকতে হতো না। এখানে মাসে ৪ হাজার টাকা দিয়ে থাকতে হয়।’
তিনি বলেন, আমাদের প্রবীণ নিবাসে মোট ১৬ জন মা রয়েছেন। এই সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। মায়েরা নিজেদের মতো করে থাকছেন। সবাই মিলে একটা ভালো পরিবেশে দিন অতিবাহিত করছেন।
প্রবীণ নিবাসের ওই ১৬ জন মায়ের সবাই উচ্চশিক্ষিত। এদের মধ্যে কেউ ছিলেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, কেউ ছিলেন শিক্ষিকা কেউ ছিলেন ডাক্তার। কিন্তু শেষ বয়সে সবারই ঠাঁই হয়েছে প্রবীণ নিবাসে।
প্রবীণ নিবাসের ব্যবস্থাপক ডা. মোহসীন কবির জাগো নিউজকে বলেন, মানুষের গড় আয়ু বাড়ছে। ফলে প্রবীণ জনসংখ্যাও বাড়ছে। দেশে মোট জনসংখ্যার ৮ শতাংশই প্রবীণ। যা প্রায় দেড় কোটি। আমাদের গবেষণায় দেখা গেছে ২০২৫ সালে মোট জনসংখ্যার ২০ শতাংশ প্রবীণ থাকবে। আমরা দেখতে পাচ্ছি সামাজিক পরিবর্তন হচ্ছে। যৌথ পরিবার ভেঙে একক পরিবার গড়ে উঠছে। এর ফলে বৃদ্ধাশ্রমে পিতা-মাতার সংখ্যা বাড়ছে।
তিনি আরও বলেন, প্রবীণ নিবাসে যেসব মায়েরা আছেন সবাই নিজ নিজ অবস্থানে ব্যক্তি জীবনে উজ্জ্বল। অনেকের বাড়ি ছিল, ফ্ল্যাট ছিল। নানা কারণে প্রবীণ নিবাসে আছেন। নিজের মতো করে খাচ্ছেন ও ঘুরছেন। সবার সঙ্গে গল্পে আড্ডায় দিন পার করছেন। সবার উচিত প্রবীণ জনগোষ্ঠীর প্রতি মানবিক হওয়া। কারণ ভুলে গেলে চলবে না আমরাও একদিন প্রবীণ হবো।
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- যাত্রাবাড়ীর ২ আবাসিক হোটেলে চলছে রমরমা দেহ ব্যবসা
- মাতুয়াইল ডিপিডিসির লাইন ম্যানের অবৈধ ‘সাব-স্টেশন’ ব্যবসা!
- গুলশানে ২টি স্পা সেন্টারের আড়ালে চলছে অবৈধ দেহ ব্যবসা!
- যাত্রবাড়ীর আড়ত থেকে রঙ মেশানো মাছ জব্দ
- ইফতারে পথচারীদের মাঝে ফ্রি পানি বিতরণ
- গ্রীন লাইনের হেলপারের অশোভন আচরণ!
- তরুণ-তরুণীদের ফ্ল্যাটমুখী ডেটিং!
- ভাড়ায়চালিত বাইকে কতটা নিরাপদ মেয়েরা?
- সারের দাম কমানোয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মহানগর কৃষকলীগ
- আশুলিয়ায় স্ত্রীকে ঘাড় মটকে হত্যার দায় স্বীকার
- পাসপোর্ট বিড়ন্বনায় খোকা পরিবার, খালেদা জিয়ার সিদ্ধান্তের অপেক্ষা
- গুলশানে মেরিনা বিউটি সেলুন অ্যান্ড স্পার নামে চলছে অবৈধ দেহব্যবসা
- ঢাকার জুরাইন কবরস্থানে দাফন করা হবে খোকাকে
- পুলিশের উদাসিনতায় পল্লবীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবণতি
- সদরঘাটে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৩
