বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২২৩

ফতুল্লায় বালুরমাঠে মিলল ঠিকাদারের লাশ

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০  

নারায়ণগঞ্জের ফতুল্লায় বালুরমাঠ থেকে মোস্তফা হাওলাদার (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে ফতুল্লার গলাচিপা এলাকার আউয়াল চেয়ারম্যানের বাড়ির কাছে একটি পরিত্যক্ত বাড়ির বালুমাঠ থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মোস্তফা হাওলাদার ডিপ টিউবওয়েলের ঠিকাদার ছিলেন।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, নিহতের নাম-পরিচয় পেয়েছি বিস্তারিত পরে জানাব। তবে কীভাবে লোকটির মৃত্যু হয়েছে তা এখনও নিশ্চিত হতে পারিনি। সুরতহাল করার পর মরদেহ ময়নাতদন্তের ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এই বিভাগের আরো খবর