বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪০৪

নেত্রকোনায় ভাতিজার ধারালো অস্ত্রে চাচা খুন

প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০  

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় জমিসংক্রান্ত বিষয় নিয়ে ভাতিজার হাতে চাচা খুন হয়েছেন। নিহত চাচার নাম আবুল হাসেম (৫৫)।


সোমবার সকাল ৮টার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের বনগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আবুল হাসেম একই এলাকার বাসিন্দা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গাওকান্দিয়া ইউনিয়নের কানাইল গ্রামের আবুল হাসেমের ভাই আবদুল লতিফ ও তার ছেলে লাবু মিয়াসহ কয়েকজন জোর করে ধান কেটে নিয়ে যাচ্ছে এমন খবর পায় আবুল হাসেম।

এর পর ঘটনাস্থলে গিয়ে ধানকাটা বন্ধ রাখতে বললে উভয়েই বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে। কথা কাটাকাটির একপর্যায়ে ভাতিজা লাবু মিয়া ধারালো অস্ত্র দিয়ে গলায় আঘাত করলে আবুল হাসেম মাটিয়ে লুটিয়ে পড়েন।

আবুল হাসেমকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ নিয়ে দুর্গাপুর থানার ওসি শাহনুর এ আলম জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে আবদুর রাজ্জাক নামে একজনকে আটক করা হয়েছে।

মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল থেকে থানায় নেয়া হয়েছে। এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরো খবর