দোলনা তৈরি করে কালীগঞ্জের ৩শ’পরিবারে স্বচ্ছলতার ছোঁয়া
আবুল কালাম খান, কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩
বহু প্রাচীনকাল থেকেই শিশুদের জন্য দোলনার ব্যবহার। তাই দোলনা বাচ্চাদের খুবই প্রিয়। সুতা, কাঠি ও রং দিয়ে নিপুণ হাতে বানানো হয় দোলনা। দোলনায় থাকে বাহারি রঙের সুতার নিপুন কারুকাজ।
নবজাতক ৩-৬ মাস বয়সী শিশুকে হাসিখুশি রাখতে মা-বাবাকে বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়। কখনও ঝুনঝুনি বাজিয়ে, লাল-নীল ফুল বা কোন আকর্ষণীয় বস্তু প্রদর্শন করতে হয়। কিংবা কোলে নিয়ে হাঁটাহাঁটি করে শিশুকে আগলে রাখতে হয়। এতেও যদি ছোট্র শিশুটি আনন্দবোধ না করে তবে তাকে দোলনায় তুলে দোলানো হয়। এ জন্য প্রয়োজন সেই নিপুণ হাতে বানানো দোলনার।
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বাগদী, বিরতুল গ্রামে বহুকাল হতে আব্দুর রহিম ও তার স্ত্রী জাহানারা, রাজিয়া, হোসনেয়ারা, আইয়ুব খান ও তার স্ত্রী নিলুফাসহ আরোও অনেক অসচ্ছল পরিবার দোলনা বানানো ও বিক্রির পেশাকে বেছে নিয়েছেন। দোলনা তৈরি করে বিক্রি করাই তাদের বেচে থাকার একমাত্র অবলম্বন। তারা বলেন দোলনা তৈরির আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে।
বাগদী গ্রামের জাহানারা (৩৫) প্রতিবেদককে জানান,তিনি দোলনা তৈরি করা একমাত্র পেশা হিসেবে বেছে নিয়েছেন। তিনি জানান, পুরো দোলনাটি তৈরি হয় কয়েকটি ধাপে এবং কয়েকজন কারিগরের মাধ্যমে। যেমন, একজন কেবল বাঁশের চাক বা চাঁকা তৈরি করেন। প্রতিটি বাঁশের চাকা তৈরির মজুরি ৩ থেকে ৪ টাকা। আবার একজন শুধু সেই বাঁশের চাকায় সুতা প্যাঁচান। প্রতিটি বাঁশের চাকায় সুতা পেঁচানোর মজুরি ৫ থেকে ৬ টাকা। আবার একজন কেবল দোলনা ঝুলিয়ে রাখার দড়ি বা চেইন তৈরি করেন। চেইন তৈরির মজুরি প্রতিটির জন্য ২ থেকে ৩ টাকা। তবে সবচেয়ে বেশি ভূমিকা রাখেন যিনি পুরো দোলনাটি বুনেন। তিনি তার নিজ বাড়িতে পারিশ্রমিকের মাধ্যমে নারীদের দিয়ে দোলনা বানিয়ে থাকেন। দোলনা বানানো শেষ হলেই পাইকাররা চলে আসেন বাড়ি বাড়ি।
দোলনা তৈরি করার কারিগর রাজিয়া(৪০) ও হোসনেয়ারা(৩০) প্রতিবেদককে জানান, দোলনায় থাকে সুতোর নানা রঙের কারুকাজ। সুতোকে রং দিয়ে করা হয় আকর্ষণীয়। মেয়েদের চুলের বেণীর মতো করে দোলনা তৈরির সুতোগুলোকেও বেনি করা হয়। এরপর বাঁশের চটির সঙ্গে সুতো বেঁধে তৈরি করা হয় দোলনা।
দোলনা তৈরি করার আরেক কারিগর ও পাইকারী ক্রেতা আইয়ুব খান প্রতিবেদককে জানান, আমি আমার পরিবার মিলে বিভিন্ন সাইজের দোলনা তৈরি করে থাকি। তিনি অত্র এলাকা থেকে বাড়ী বাড়ী হেটে ক্রয় করি। পরবর্তীতে দেশের বগুড়া, নওগা, রাজশাহী, পাবনা, নেত্রকোনা, রংপুর ও চট্রগ্রামসহ রাজধানীর পাইকারদের কাছে বিক্রি করে থাকি। তিনি আরোও বলেন, অনেক পাইকার দোলনা তৈরির অর্ডারও দিলে বিভিন্ন স্থানে গিয়ে সরবরাহ করে থাকি। ।
সরেজমিনে দোলনার গ্রাম কালীগঞ্জের বিরতুল, বাগদী এলাকায় গিয়ে দেখা যায়,কেউ বাড়ির বারান্দায়, কেউবা গাছের ছায়ায় বসে দোলনা তৈরির কাজ করছে। এসকল গ্রামে বাঁশের কাইম ও সুতায় তৈরি হচ্ছে এ রফতানীযোগ্য পণ্য। এসব পণ্য ছাত্রছাত্রী ও গৃহবধুরা উৎপাদন করে বাড়তি উপার্জন করতেছে। কিন্তু একাজ করে তারা কেউ ভাল নেই। বাগদী গ্রামের জাহানারা বলেন, তারা মাঝারী সাইজের দিনে গড়ে ৬টি দোলনা বানাতে পারে। সাইজ বেধে একেকটি দোলনার দাম ১৮০ থেকে ২শ ৮০ টাকা পর্যন্ত। অনেকেই অবসর সময়ে দোলনার তৈরির কাজ করে থাকে। গৃহবধূ হোসনেয়ারা, রাজিয়া, জাহানারারা বসে নেই। কাজের অবসরে তারা দোলনা তৈরি করে বাড়তি আয় করে থাকেন। তাদের সকলের একটাই কথা এত পরিশ্রম করেও স্বাবলম্বী হতে পারিনি। তাছাড়া সরকারী ভাবে তারা কোন পৃষ্ঠপোষকতা পায়নি। তবে এ এলাকার অনেকেই প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ পেশার সাথে জরিত। বাঁশ ও সুতার তৈরি রফতানীযোগ্য পণ্য গ্রামের বেকার অসহায় পুরুষ ও মহিলারা মনে আশার সঞ্চার করেছে।
এ কুটির শিল্প ছড়িয়ে পড়েছে বাইরের অন্য গ্রাম গুলিতে। কুটির শিল্প হলো কাইম ও সুতার তৈরি বিভিন্ন ডিজাইনের দোলনা। অল্প সময়ের মধ্যে কয়েক’শ মানুষ এ কুটির শিল্পের দক্ষ শ্রমিকে পরিণত হয়েছে। তারা জানান, কাজ শিখে এখন পুরো গ্রামে ৩শ’ পরিবারের বেশি লোক এ শিল্পের সাথে জড়িত হওয়ার কারণে দিন দিন এ শিল্পের প্রসার ঘটছে। দোলনা তৈরির কাজ করে এমন শ্রমিকরা জানান, দোলনা তেরি করা হয় কয়েকটি মাপে। এগুলো প্রতিটি খুচরা বিক্রি হয় ৩০০ থেকে ৪০০ টাকা। তবে পাইকারদের কাছে বিক্রি করা হয় প্রতিটি ১৮০ থেকে ২০০ টাকা।
এ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আজিজুর রহমান প্রতিবেদককে জানান, গ্রামীন কুটির শিল্প বা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য সরকারী ভাবে প্রশিক্ষণ ও ক্ষুদ্র ঋণের ব্যবস্থা রয়েছে। তারা আবেদন করলে কম সুদে ঋণ প্রদানের ব্যবস্থা করা যেতে পারে। তিনি আরোও জানান,ক্ষুদ্র ব্যবসায়ীরা আবেদন করলে ঋণের জন্য আমি তাদের সাধ্যমত সহযোগীতা করব।
- খামেনি চাইলে বৈঠক করবেন ট্রাম্প: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
- বাংলাদেশের সঙ্গে অর্থনীতি-জলবায়ুতে ঘনিষ্ঠ সহযোগিতা: যুক্তরাজ্যে
- নতুন সংসদের যাত্রা শুরু মঙ্গলবার, সংসদ ভবনেই এমপি-মন্ত্রীদের শপথ
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- যমুনা হচ্ছে নতুন প্রধানমন্ত্রীর বাসভবন, তারেকের সিদ্ধান্ত চূড়ান্ত
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- সংসদে জনগণের কণ্ঠস্বর হয়ে গঠনমূলক সমালোচনা করব: জামায়াত আমির
- আমরা ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছি : আসিফ মাহমুদ
- আজ সন্ধ্যায় ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলামের বাসায় যাবেন তারেক
- বিএনপি সরকারের শপথ অনুষ্ঠানে কি উপস্থিত থাকবেন মোদি?
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- উইন্ডোজ ও অফিসে জিরো-ডে ত্রুটি: হ্যাকাররা সক্রিয়, জরুরি আপডেট
- হানিয়া আমিরের জন্মদিনে ‘ফেক ওয়েডিং’ ভিডিওতে ছড়াল বিয়ের গুজব
- আগামীকাল জামায়াত আমির ও এনসিপি আহ্বায়ক নাহিদের বাসায় যাবেন তারেক
- DP World এর প্রধান সুলাইয়েমের পদত্যাগ
- জনগণকে কনভিন্স করাই বিএনপির সফলতার মূল ইঞ্জিনিয়ারিংঃ তারেক রহমান
- ঢাকা-১৬ আসনে জালিয়াতির অভিযোগ আমিনুল হকের: পুনর্নির্বাচনের দাবি
- ব্রাহ্মণবাড়িয়ায় সর্বোচ্চ ভোটে জয় ইঞ্জিনিয়ার শ্যামলের
- তারেক রহমানের হাতকে শক্তিশালী করে গণতন্ত্র গড়ে তুলুনঃ ফখরুল
- অন্যায়-বেআইনি কর্মকাণ্ড বরদাশত করব না: তারেক রহমান
- ইউনূসের অভিনন্দন তারেক, শফিকুর ও নাহিদকে ধন্যবাদ, ঐক্যের আহ্বান
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নির্বাচন-পরবর্তী দেশ গড়তে জাতীয় ঐক্যের ডাক দিলেন: তারেক রহমান
- নির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে: খেলাফত মজলিস
- খেলাফত মজলিসনির্বাচন ফলাফলের অনিয়ম তদন্ত করে সমাধান করতে হবে
- নির্বাচনের পর খুলেছে ঢাবি ভর্তি অফিস, অগ্রিম ফি জমার শেষ তারিখ ১৬
- বিএনপির হামলা-হুমকি সহ্যের সীমা অতিক্রম করলে ছাড় দেব না: সারজিস
- অন্তর্বর্তী সরকার দ্রুত ক্ষমতা হস্তান্তর চায়, সিইসি দিয়ে শপথ
- নির্বাচনের ফলাফল ভোটারদের আগ্রহ-উদ্দীপনার সঙ্গে মিলছে: ফয়জুল করিম
- নির্বাচনের ফল মেনে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে কাজ: শফিকুর রহমান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
