তিন বছরের প্রকল্প, সাত বছরে অগ্রগতি ৩%
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ১১ নভেম্বর ২০২৪
বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নের লক্ষ্যে ২০১৭ সালে শুরু হওয়া ‘জেলা পর্যায়ে আইটি/হাই-টেক পার্ক স্থাপন (১২টি জেলায়)’ প্রকল্পটি তিন বছরের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও সাত বছর পরেও প্রকল্পটির তেমন উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। বর্তমানে, প্রকল্পটির সার্বিক অগ্রগতি মাত্র ৩৬ শতাংশ হয়েছে এবং চারটি জেলায় প্রকল্পের অগ্রগতি মাত্র ৩ শতাংশ।
এসব জেলার মধ্যে রয়েছে—চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা ও সিলেট।
এমন পরিস্থিতিতে প্রকল্পের মেয়াদ আরও তিন বছর বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং ব্যয়ও ১২৭ শতাংশ বৃদ্ধি করে ৪,১৯৭.৮০ কোটি টাকার প্রস্তাব পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পরিকল্পনা কমিশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বাংলানিউজকে জানান, ৯ অক্টোবর পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের সদস্য (সচিব) রেহানা পারভীনের সভাপতিত্বে প্রকল্প মূল্যায়ন কমিটি (পিইসি) একটি মিটিং আয়োজন করেছে। সেখানে প্রকল্পের ব্যয় কমানোর জন্য বেশ কিছু পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। এসব পর্যবেক্ষণ সংশ্লিষ্ট বিভাগগুলো ঠিক করে দিলেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, প্রকল্পের অগ্রগতি অত্যন্ত কম হওয়ায় চট্টগ্রাম, কক্সবাজার, কুমিল্লা ও সিলেট—এই চার জেলার কাজ বাতিল করার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এসব জেলায় প্রকল্পের অগ্রগতি মাত্র ৩ শতাংশ হওয়ায় সরকার মনে করছে, এই চারটি জেলা বাদ দিলে প্রকল্পের ব্যয় কমবে এবং সরকারের ওপর চাপ কিছুটা হ্রাস পাবে।
প্রকল্পের পরিচালক (যুগ্ম সচিব) এ কে এ এম ফজলুল হক বলেন, এই সিদ্ধান্তটি নেওয়ার জন্য পুনরায় পিইসি মিটিংয়ে আলোচনা করতে হবে। কারণ এর সঙ্গে সংশ্লিষ্ট ভারতীয় অংশীদারও রয়েছে। এই বিষয়ে ইআরডি’র মাধ্যমে ত্রিপক্ষীয় মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি বলেন, চলতি বছরের ২৩ অক্টোবর ইআরডি, প্রকল্প বাস্তবায়ন সংস্থা এবং ভারতীয় অংশীদারদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের ব্যয় বৃদ্ধির যে প্রস্তাবনা ছিল, তা এখন আর প্রযোজ্য নয়।
ফজলুল হক বলেন, যদি চারটি সাইট বাদ পড়ে তাহলে প্রকল্পের ব্যয় কমবে এবং জিওবি পার্টের ব্যয়ও হ্রাস পাবে। এর ফলে সরকারের আর্থিক চাপ কিছুটা কমে আসবে।
জিওবি পার্টের ব্যয় প্রায় ২ হাজার কোটি টাকা বাড়ানোর কথা ছিল, তবে তা এখন অর্ধেকে নেমে আসবে। এর মধ্যে ১৭৮৩ কোটি টাকা সিডি ভ্যাট (ভারত থেকে মালামাল আনার জন্য সরকারকে পরিশোধ করতে হয়) অন্তর্ভুক্ত ছিল। সিডি ভ্যাটটি কমিয়ে আনলে সরকারের প্রায় ১,৩০০ কোটি টাকা খরচ করতে হবে।
৪ মাস বন্ধ কাজ
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রকল্পের কাজ ফেলে চলে যান ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা। এতে প্রায় চার মাস বন্ধ প্রকল্পের কাজ। চলতি বছরের জুন নাগাদ প্রকল্পের মেয়াদ শেষ হলেও অগ্রগতি মাত্র ৩৬ শতাংশ। ফলে কবে নাগাদ প্রকল্পটি আলোর মুখ দেখবে তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। নিরাপত্তার কারণে ভারতীয় ঠিকাদারেরা প্রকল্প এলাকা থেকে চলে গেছেন। তবে আশার খবর হলো, ভারতীয়রা অর্ধেকের বেশি ফিরে এসেছেন।
প্রকল্পের পরিচালক বলেন, প্রকল্পের কর্মীদের বেতন বন্ধ হয়ে গেছে এবং প্রকল্পের জন্য কর্মরত ৫২ জনের মধ্যে বেশির ভাগই চার মাস ধরে বেতন পাচ্ছেন না। বর্তমানে আমাদের অনেকের সংসার চালানো কষ্টকর হয়ে পড়েছে, কারণ হাই-টেক পার্কের কাজ বন্ধ থাকার বেতন বন্ধ হয়ে গেছে। তবে, সরকার পরিবর্তনের পর প্রকল্পের ব্যয় এবং খরচের চাপ কমাতে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রকল্পের রিভাইস ও সংশোধন
ভারত থেকে নির্মাণসামগ্রী আনতে না পারায় কাজ বন্ধ রয়েছে এবং প্রকল্পটির অগ্রগতি থেমে গেছে। মূল প্রকল্পের ব্যয় ছিল ১,৭৯৬ কোটি ৪০ লাখ টাকা, যার মধ্যে ২৫২ কোটি ৪০ লাখ টাকা সরকারি অর্থায়ন এবং ১,৫৪৪ কোটি টাকা ঋণ। প্রথমে ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়নের জন্য অনুমোদিত হলেও এনইসি সভার পর ২০২১ সাল পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়।
প্রকল্পের প্রথম সংশোধনীতে ব্যয় বাড়িয়ে ১,৮৪৬ কোটি টাকা এবং মেয়াদ ২০২৪ এর জুন মাস পর্যন্ত বৃদ্ধি করা হয়। বর্তমানে দ্বিতীয় সংশোধনীতে প্রকল্পের ব্যয় ৪,১৯৭ কোটি ৮০ লাখ টাকা, যার মধ্যে ২,২৫১.৭১ টাকা বৃদ্ধি করা হবে (১২৭.৩৯% বৃদ্ধি) এবং মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে।
যে কারণে কাজে অগ্রগতি কম
বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন স্থানে জমি বরাদ্দ ও অধিগ্রহণে বিলম্ব, দরপত্র আহ্বানে বিলম্ব, কিছু কিছু ক্রয় প্যাকেজের ক্ষেত্রে দরদাতাদের অংশগ্রহণের অভাবে পুনঃদরপত্র আহ্বান, ভারতীয় পরামর্শক সংস্থা ১২টি জেলার বিভিন্ন প্যাকেজের ডিজাইন এবং প্রাক্কলনসহ সরবরাহে বিলম্ব ঘটা ইত্যাদি কারণে প্রকল্প বাস্তবায়নে বিলম্ব হয়েছে।
ভারতীয় সরঞ্জাম আমদানির জন্য চুক্তি সংশোধন
ভারতের সঙ্গে সম্পাদিত এলওসি চুক্তি অনুযায়ী, প্রকল্পের ৭৫% সরঞ্জাম ভারত থেকে আমদানি করার কথা থাকলেও, তা কমিয়ে ৬৫% করা হয়েছে। বাকি ৩৫% সরঞ্জাম বাংলাদেশে সরবরাহ করবে। তবে, সিডি ভ্যাটসহ শুল্ক খাতে পর্যাপ্ত অর্থের অভাবে ভারত থেকে সরঞ্জাম আমদানি সম্ভব হচ্ছে না।
প্রকল্প পরিচালক বলেছেন, ডিপিপিতে সিডি ভ্যাটের জন্য মাত্র ৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছিল। এ কারণে বর্তমানে সমস্যা সৃষ্টি হচ্ছে। আমরা ভারত থেকে মেশিনারিজ আনতে পারছি না, কারণ সিডি ভ্যাটের জন্য পর্যাপ্ত টাকা বরাদ্দ নেই। সিডি ভ্যাটের টাকার সমাধান না হলে কাজ শুরু করা যাবে তবে কাজের অগ্রগতি হবে না বলেও তিনি উল্লেখ করেন।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- নারীকে দ্রুত উত্তেজিত করার সহজ কিছু টিপস
- পৃথিবীর কয়েকটি আজব স্থান
- সব ধরনের রেনিটিডিন ওষুধ বিক্রি স্থগিত
- ট্রাক-কাভার্ডভ্যান চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
- গাঁজা থেকে তৈরি দুটি ওষুধ ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাজ্য
- কম্বলের যত্ন নিলে বেশি দিন আরামদায়ক থাকে
- বাদাম বিক্রি করা মেয়েটি যাচ্ছে নাসায়
- নাসার সহায়তায় এবার জনসংখ্যা গণনা হবে
- আজ আন্তর্জাতিক ক্যাপস লক ডে
- তাহলে কি ভাঙছে মেননের ওয়াকার্স পার্টি ?
- বাহরাইনে নানা আয়োজনে তরুণ কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- জমানো টাকা ফেরতের দাবিতে আজও থানার সামনে ভুক্তভোগীরা
- দেশে এখন কোটিপতি সংখ্যা এক লাখ ৭৬ হাজার ৭৫৬ জন
- মুখের কথা শুনে অপরাধীর ছবি আঁকবেন ৪০ আর্টিস্ট
- ভিভোর দুই স্মার্টফোন
