শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৯

ঢাকায় মাদকসহ গ্রেফতার ৩৭

রিয়াদ হোসাইন :

প্রকাশিত: ৮ অক্টোবর ২০২৩  

রাজধানীতে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৭ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

শনিবার (৭ অক্টোবর) সকাল ৬টা থেকে আজ (৮ অক্টোবর) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ তাদের গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩ হাজার ৪২৬ ইয়াবা, ৩২ কেজি ৩১০ গ্রাম গাঁজা, ৯৬ গ্রাম ৩০ পুরিয়া হেরোইন জব্দ করা হয়।

গ্রেফতার ৩৭ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৭টি মামলা করা হয়েছে।

এই বিভাগের আরো খবর