বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৭২৬

ঢাকা ১৮ আসন উপ নির্বাচনে গাজীপুর মহানগর আওয়ামী লীগের গণসংযোগ

গাজীপুর ব্যুরো

প্রকাশিত: ৭ নভেম্বর ২০২০  

ঢাকা ১৮ আসনের উপ নির্বাচনকে সামনে রেখে প্রয়াত সংসদ সদস্য এড. সাহারা খাতুনের শূন্য আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত আলহাজ্ব হাবিব হাসান এর পক্ষে গাজীপুর মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতির নেতৃত্বে গাজীপুর মহানগর এলাকার আওয়ামী লীগের সর্বস্তরের নেতৃবৃন্দ ঢাকা-১৮ আসনের ১ নং ওয়ার্ডে গণসংযোগ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন গাজীপুর সিটি কর্পোরেশন ৪৩ নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ আসাদুর রহমান কিরণ, ৪৬ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ নুরল ইসলাম নুরু, ৫৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ গিয়াস উদ্দিন সরকার, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী ইলিয়াস, মহানগর যুবলীগের আহ্বায়ক রাসেল সরকার, আওয়ামী লীগ নেতা মজিবর মোড়ল, টঙ্গী পূর্ব থানা যুবলীগ নেতা আমান সরকার, মহানগর তাঁতী লীগের সভাপতি মোঃ শাহ আলম, কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক ও টঙ্গী সরকারী কলেজ শাখার সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম, গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হুমায়ন কবির বাপ্পী,মহানগর মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোসাঃ নাজমা ইসলাম, টঙ্গী পশ্চিম থানা মহিলা লীগের আহবায়ক আয়েশা আক্তার আশা, টংগী সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর, ৫৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ও তৃণমূল জনসংগঠন শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ সাদেক হোসেন খান, ৫৩ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালেহা বেগম, হালিমা আক্তার পারুল, তৃনমুল জনসংগঠণের নেতা মোহাম্মদ আলী মাহমুদ প্রমুখ। পরে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান মতির নেতৃত্বে কয়েক হাজার নেতা কর্মী উত্তরার বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন এবং সকল ভোটারদের নিকট আলহাজ্ব হাবিব হাসান এর জন্য নৌকা প্রতিকে ভোট চান।

এই বিভাগের আরো খবর