জনবল সংকট ও নিরাপত্তাহীনতায় ধুঁকছে বগুড়ার বক্ষব্যাধি হাসপাতাল
ওয়াফিক শিপলু
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫
বগুড়া সদরের নিশিন্দারা এলাকায় অবস্থিত ২০ শয্যাবিশিষ্ট বক্ষব্যাধি হাসপাতালটি দীর্ঘদিন ধরে চরম জনবল সংকট ও নিরাপত্তাহীনতার মধ্য দিয়ে কার্যক্রম চালিয়ে যাচ্ছে। চারপাশে জঙ্গলঘেরা হাসপাতাল প্রাঙ্গণে নিয়মিত বহিরাগতদের মাদকসেবনের কারণে একদিকে চিকিৎসা পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে রোগী ও সেবাদানকারীরা পড়ছেন মারাত্মক ঝুঁকিতে।
হাসপাতালের মূল ফটকে কোনো নিরাপত্তাকর্মী না থাকায় দিনের বড় একটি সময় এবং সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত বহিরাগতরা অবাধে প্রবেশ করে মাদকসেবন করছে। কর্তব্যরত কর্মীরা বাধা দিতে গেলে প্রাণনাশের হুমকি পাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ফলে আতঙ্ক নিয়েই দায়িত্ব পালন করছেন চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীরা। নারী চিকিৎসক ও নার্সদের মধ্যে উদ্বেগ সবচেয়ে বেশি।দুই প্রান্তে ইনডোর–আউটডোর বক্ষব্যাধি ক্লিনিক (আউটডোর) ও হাসপাতাল (ইনডোর) দুই স্থানে অবস্থিত হওয়ায় রোগীদের দুর্ভোগ আরও বেড়েছে। শহরের দক্ষিণে ঠনঠনিয়ায় অবস্থিত ক্লিনিকে রোগীদের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সেখানে ভর্তি অনুমতিপত্র নেওয়ার পর রোগীকে প্রায় ৫ কিলোমিটার দূরে উপশহরের নিশিন্দারায় হাসপাতালে যেতে হয়। আবার রিপোর্ট দেখানো কিংবা ছাড়পত্র নিতেও রোগীদের একই দূরত্ব অতিক্রম করতে হয়।স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, বিধি অনুযায়ী একটি হাসপাতালের ইনডোর ও আউটডোর একই স্থানে থাকার কথা থাকলেও বগুড়ায় দীর্ঘদিন ধরে ব্যতিক্রমী এই ব্যবস্থা চলমান রয়েছে। এতে বিশেষ করে যক্ষা রোগীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।৬৪ বছরে বাড়েনি জনবল হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ১৯৬০ সালে নিশিন্দারা এলাকায় ৫ একর জমি অধিগ্রহণ করে ১৯৬১ সালে হাসপাতালটি নির্মাণ করা হয়। ৬৪ বছর পার হলেও হাসপাতালটির জনবল কাঠামোয় উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি। বর্তমানে এখানে যক্ষা রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং প্রতিদিন গড়ে ১২ থেকে ১৫ জন রোগী ভর্তি হন।হাসপাতালে মোট ২১টি অনুমোদিত পদের মধ্যে বর্তমানে কর্মরত আছেন মাত্র ১১ জন। দু’জন চিকিৎসকের পদ থাকলেও কোনো স্থায়ী চিকিৎসক নেই। একজন মেডিকেল অফিসার ডা. আশরেফা আক্তার ডিপুটেশনে দায়িত্ব পালন করছেন। এছাড়া ওয়ার্ড বয়, বাবুর্চি ও পরিচ্ছন্নতা কর্মীর একাধিক পদ দীর্ঘদিন ধরে শূন্য রয়েছে।অব্যবহৃত এমডিআর ভবন হাসপাতাল প্রাঙ্গণে প্রায় ১৩ বছর আগে নির্মিত এমডিআর (ড্রাগ রেজিস্ট্যান্ট টিবি) ভবনটি এখনো হস্তান্তর না হওয়ায় অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। ভবনটির চারপাশে জঙ্গল ও আগাছা জন্মেছে। সংশ্লিষ্টরা বলছেন, ভবনটি চালু হলে জটিল যক্ষা রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করা সম্ভব হতো।আতঙ্কে সেবাদানকারীরা হাসপাতালের ফার্মাসিস্ট মোয়াজ্জেম হোসেন বলেন, জনবল সংকটের পাশাপাশি নিরাপত্তাহীনতা এখন সবচেয়ে বড় সমস্যা। বহিরাগতরা নিয়মিত মাদকসেবন করে এবং বাধা দিলে হুমকি দেয়। এতে কর্মরতদের মধ্যে সব সময় ভয় কাজ করে।মেডিকেল অফিসার ডা. আশরেফা আক্তার বলেন, প্রশাসনিক নজরদারি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার না হলে স্বাস্থ্যসেবা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হবে। বিশেষ করে রাতের বেলায় নারী নার্সদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি
এলাকাবাসী ও হাসপাতাল সংশ্লিষ্টদের দাবি, অবিলম্বে হাসপাতালে নিরাপত্তাকর্মী নিয়োগ, শূন্য পদ পূরণ, ইনডোর ও আউটডোর এক স্থানে স্থানান্তর এবং এমডিআর ভবন চালুর মাধ্যমে বগুড়ার বক্ষব্যাধি হাসপাতালকে কার্যকর স্বাস্থ্যসেবাকেন্দ্রে রূপান্তর করা হোক।
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- নির্বাচন ও গণভোট নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বললেন সিইসি
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ভোটের দিন ও তার আগে-পরে যান চলাচলের বিধিনিষেধ-ইসির নির্দেশনা
- আ.লীগ–অধ্যুষিত ৩০ আসন, ভোট টানতে নানামুখী প্রচেষ্টা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- পদত্যাগ করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে ভর্তি
- সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- অনলাইনে প্রচারণা চালানো যাবে: ইসি সানাউল্লাহ
- জনতার ঢেউয়ে ভাসল শিবগঞ্জ, ধানের শীষে ভোটের জোয়ার
- রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন
- প্রচারণার শেষ প্রহরে বগুড়ায় দাঁড়িপাল্লার জনউচ্ছ্বাস
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
