ছাত্রলীগ-বাংলাদেশ একসূত্রে গাঁথা : মির্জা আজম
শারমিন আক্তার
প্রকাশিত: ১৬ নভেম্বর ২০২০
বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি বলেছেন, বাংলাদেশ ছাত্রলীগ হচ্ছে আওয়ামী লীগের নেতৃত্বের রিক্রুইটমেন্ট সেন্টার। ছাত্রলীগ আর বাংলাদেশ একসূত্রে গাঁথা।
কিন্তু যদি কোনো মাদকাসক্ত, চাঁদাবাজ বা কোন রাজাকারের সন্তান ঐতিহ্যবাহী এই ছাত্র সংগঠনে নেতৃত্বে চলে আসে, তাহলে তাদের দ্বারা কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোন উন্নয়ন কর্মসূচিই বাস্তবায়ন হবে না।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় জামালপুরের মেলান্দহ উপজেলায় স্থানীয় উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ছাত্রলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তিনি আরো বলেন, ছাত্রলীগের ইতিহাস আওয়ামী লীগের চাইতেও একটু বেশি। ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের নির্বাচন, শিক্ষা কমিশনের বিরুদ্ধে লড়াই, উনসত্তরের গণঅভ্যুত্থান, বঙ্গবন্ধুর ছয় দফা, মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধ পরবর্তী সকল আন্দোলন সংগ্রামে ছাত্রলীগের গৌরবোজ্জ্বল ভূমিকা ও ইতিহাস রয়েছে। ছাত্রলীগ প্রতিষ্ঠার পর থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার জীবন যৌবনের চৌদ্দটি বছর কারাগারে কাটিয়েছেন।
১৯৭৫ সালে জিয়া-মোস্তাকরা চক্রান্ত করে তাকে সপরিবারে হত্যা করেছে। বঙ্গবন্ধু তার স্বপ্ন পূরণ করে যেতে পারেননি। বঙ্গবন্ধুকন্যা আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই দায়িত্ব কাঁধে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
মির্জা আজম বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বঙ্গবন্ধুর হত্যাকারীদের বিচার করেছেন। শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে একটি উন্নত দেশে রূপান্তরের কাজ করছেন তিনি।
আজকে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় ৫০০ ডলার থেকে দুই হাজার ১০০ ডলারে এসে দাঁড়িয়েছে। অত্যন্ত সফলভাবে তিনি বাংলাদেশের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। ছাত্রলীগের নতুন নেতৃত্বে যারা আসবেন তাদেরকে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে রাজনীতিতে সক্রিয় থাকতে হবে।
বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মসূচি সফল করতে শপথ নেওয়ার জন্য ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
সম্মেলনে সম্মেলন বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস এবং সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন প্রধান বক্তার বক্তব্য রাখেন। সম্মেলন উদ্বোধন করেন জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ।
মেলান্দহ উপজেলা ছাত্রলীগের সভাপতি খালিদ আল হোসাইন আরজুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আল-আমিনের সঞ্চালনায় সম্মেলনের প্রথম অধিবেশনের আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের করেন আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, সহ-সভাপতি সোহরাব হোসেন বাবুল ও প্রকৌশলী মো. কামরুজ্জামান, সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, মেলান্দহ পৌরসভার মেয়র শফিক জাহেদী রবিন, সাবেক মেয়র হাজি দিদার পাশা, মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আলী জিন্নাহ ও সাধারণ সম্পাদক মো. জিন্নাহ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন প্রমুখ।
সন্ধ্যার পর সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মো. কামরুল হাসান আল-আমিনকে সভাপতি ও মো. খালেদ আল রহমান আপনকে সাধারণ সম্পাদক করে একটি আংশিক কমিটি ঘোষনা করেন।
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- নির্বাচন ও গণভোট নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বললেন সিইসি
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ভোটের দিন ও তার আগে-পরে যান চলাচলের বিধিনিষেধ-ইসির নির্দেশনা
- আ.লীগ–অধ্যুষিত ৩০ আসন, ভোট টানতে নানামুখী প্রচেষ্টা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- পদত্যাগ করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে ভর্তি
- সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- অনলাইনে প্রচারণা চালানো যাবে: ইসি সানাউল্লাহ
- জনতার ঢেউয়ে ভাসল শিবগঞ্জ, ধানের শীষে ভোটের জোয়ার
- রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন
- প্রচারণার শেষ প্রহরে বগুড়ায় দাঁড়িপাল্লার জনউচ্ছ্বাস
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
