ঘুষ দিয়েও চাকরি না পেয়ে প্রতিবন্ধী যুবকের মামলা
তরুণ কন্ঠ রিপোর্ট
প্রকাশিত: ৯ নভেম্বর ২০২০
রাজশাহীর দুর্গাপুর উপজেলার পুরান তাহিরপুর উচ্চ বিদ্যালয়ে নৈশপ্রহরী পদে নিয়োগ পেতে তিন লাখ ২০ হাজার টাকা ঘুষ দিয়েছেন শারীরিক প্রতিবন্ধী যুবক রইচ উদ্দিন (২৮)। কিন্তু তার চাকরি হয়নি। ঘুষের টাকাও ফেরত পাননি। তাই বাধ্য হয়ে তিনি আদালতে মামলা দায়ের করেছেন।
রাজশাহীর দুর্গাপুর সহকারী জজ আদালতে গত বৃহস্পতিবার তিনি মামলাটি দায়ের করেছেন। এতে পুরান তাহিরপুর উচ্চ বিদ্যালয় ও প্রধান শিক্ষকসহ ১২ জনকে আসামি করা হয়েছে।
প্রধান শিক্ষক ইউসুফ আলী সরদার স্কুলের প্যাডে দেয়া একটি অঙ্গীকার নামায় ২০১৯ সালের ৩০ মার্চ রইচের কাছ থেকে অনুদান হিসেবে নগদ তিন লাখ ২০ হাজার টাকা গ্রহণ করেন। অঙ্গীকারনামায় লেখা আছে- রইচের কাছ থেকে ‘জামানত স্বরূপ’ তিন লাখ ২০ হাজার টাকা নেয়া হল। তার চাকরি স্থায়ী করা না হলে সম্পূর্ণ টাকা একসঙ্গে নগদে ফেরত দেয়া হবে।
অভিযোগে জানা গেছে, পুরান তাহিরপুর গ্রামেই প্রতিবন্ধী রইচ উদ্দিনের বাড়ি। তার বাবাও পুরান তাহিরপুর উচ্চ বিদ্যালয়ের নৈশপ্রহরী ছিলেন। বাবার মৃত্যুর পর ২০১৬ সালে সেই পদে তাকে অস্থায়ীভাবে চাকরিতে নেয়া হয়েছিল। গত বছর চাকরি স্থায়ী করে দেয়ার নামে তার কাছ থেকে ঘুষ নেন প্রধান শিক্ষক।
এরপর স্কুলে আসে নতুন ম্যানেজিং কমিটি। এ কমিটি রইচের চাকরির জন্য আরও সাত লাখ টাকা দাবি করে। রইচ টাকা দিতে না পারায় তাকে অস্থায়ী চাকরি থেকেই অব্যাহতি দেয়া হয়। এখন অন্য প্রার্থীকে মোটা অঙ্কের টাকা নিয়ে নিয়োগের প্রক্রিয়া চলছে।
মূলত এ নিয়োগের বিরুদ্ধে মামলা করেছেন রইচ উদ্দিন। স্কুল ছাড়াও মামলার অন্য বিবাদীরা হলেন- প্রধান শিক্ষক ইউসুফ আলী সরদার, ম্যানেজিং কমিটির সভাপতি আহম্মদ আলী প্রামাণিক, সদস্য মোকছেদ আলী মৃধা, মতিউর রহমান, মো. মোশারফ, রফিকুল ইসলাম, শরিফ মণ্ডল, মোসা. মুন্নি, শিক্ষক প্রতিনিধি সদস্য ইদ্রিস আলী, রহিদুল ইসলাম ও কানিজ ফাতিমা।
এদিকে ম্যানেজিং কমিটি জালিয়াতি করে অবৈধ নিয়োগের প্রক্রিয়া চলছে বলেও অভিযোগ রইচ উদ্দিনের। এ নিয়ে তিনি গত মঙ্গলবার জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগে তিনি বলেছেন, ২০১৯ সালের ২৭ আগস্ট রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড স্কুলের ম্যানেজিং কমিটির অনুমোদন দেয়। এতে অভিভাবক সদস্য পদে মোছা. মুন্নি নামের এক নারীর নাম রয়েছে। কিন্তু কমিটি অনুমোদনের পরের মাসেই স্কুলের নিয়োগ নিয়ে ম্যানেজিং কমিটির যে সভা অনুষ্ঠিত হয় তার রেজুলেশনে হেলাল উদ্দীন নামে এক ব্যক্তির বিদ্যোৎসাহী সদস্য হিসেবে স্বাক্ষর রয়েছে। অথচ বোর্ডের অনুমোদিত কমিটিতে তার নাম নেই।
আবার বোর্ডের অনুমোদন দেয়া মুন্নির নাম নিয়োগের লক্ষ্যে করা সভার রেজুলেশনে নেই। এছাড়া ব্যাংকের হিসাব পরিচালনার জন্য ব্যাংকে যে তালিকা দেয়া হয়েছে সেখানে মুন্নির নাম রয়েছে। আর নামের ৩নং ক্রমিকে অন্য একটি নাম কেটে সেখানে হেলাল উদ্দিনের নাম বসানো হয়েছে। এভাবে কমিটি জালিয়াতি করে স্কুলটি নিয়োগ প্রক্রিয়া চালাচ্ছে। ব্যাংক হিসাবও পরিচালনা করছে। তিনি এ বিষয়টিরও তদন্ত চেয়েছেন।
আর মামলার আর্জিতে রইচ উদ্দিন মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্কুলটিতে নৈশপ্রহরী নিয়োগে নিষেধাজ্ঞা দেয়ার জন্য আদালতের কাছে আবেদন জানিয়েছেন।
এ বিষয়ে জানতে চাইলে স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আহাম্মদ আলী বলেন, রইচের কাছ থেকে টাকা নেয়ার বিষয়ে কিছু জানি না। তিনি মামলা করেছেন, সেই মামলা আইনগতভাবে মোকাবিলা করা হবে।
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- নির্বাচন ও গণভোট নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বললেন সিইসি
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ভোটের দিন ও তার আগে-পরে যান চলাচলের বিধিনিষেধ-ইসির নির্দেশনা
- আ.লীগ–অধ্যুষিত ৩০ আসন, ভোট টানতে নানামুখী প্রচেষ্টা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- পদত্যাগ করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে ভর্তি
- সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- অনলাইনে প্রচারণা চালানো যাবে: ইসি সানাউল্লাহ
- জনতার ঢেউয়ে ভাসল শিবগঞ্জ, ধানের শীষে ভোটের জোয়ার
- রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন
- প্রচারণার শেষ প্রহরে বগুড়ায় দাঁড়িপাল্লার জনউচ্ছ্বাস
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
