বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৮২৬

কোনাবাড়ীতে জমি দখলে বাধা দেওয়ায় কুপিয়ে জখম

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ৯ নভেম্বর ২০২০  

গাজীপুর মহানগরি কোনাবাড়ী আহাকী নদীরপাড় এলাকায় অসহায় পরিবারের ভোগদলীয় জমি জোরপূর্বক দখলে বাধা দেওয়ায় জমির মালিকসহ একই পরিবারে চারজনকে মারধর করেছে এলাকার ভূমিদস্যুরা।

লিখিত অভিযোগে আকলিমা আক্তার বলেন, মইনুল ইসলাম,মাজহার“ল ইসলাম, পরশ আলী, রাজন আহমেদ, পাপেল, রনি, শাহজাহান কোনাবাড়ী আহাকী নদীরপাড় এলাকার  চিহ্নিত সন্ত্রাসী ভুমিদস্যু। তার মালিকাধীন একটি জমি দখল চেষ্টায় বেশ কিছুদিন যাবৎ অসদাচরণ ও বিভিন্নভাবে হয়রানি করে আসছিল ভূমিদস্যু চক্রের এই ৭জন। সেই জমি সংক্রান্ত পূর্ব জের ধরে গত ৭ অক্টোবর সকাল দশটায়  মইনুল ও তার সাথে তিনজন লাঠিসোটা, দা, শাবল, লোহার রডসহ বিভিন্ন অস্ত্র নিয়ে আকলিমা আক্তারের জমি দখলের চেষ্টা করে। আকলিমা আক্তার তার স্বামী ও দুইসন্তান তা বাধা দিলে তাদের অকথ্য ভাষায় গালিগালাজ ওরা। আকলিমা আক্তার ও স্বামী সন্তানরা প্রতিবাদ করলে তারা সবাই মিলে আকলিমা আক্তার স্বামী ও দুই ছেলে কে মারধর করে। একপর্যায়ে আকলিমা আক্তার কে মারতে থাকলে তা দেখে তার বড় ছেলে আলমগীর এগিয়ে আসলে ভূমিদস্যুরা তার বড় ছেলে আলমগীরের উপর চড়াও হয়ে তাকে মারতে থাকে ও তার উপর ক্ষিপ্ত হয়ে মাইনুল তার বড় ছেলে আলমগীরের মাথায় মেরে ফেলার উদ্দেশ্যে দা দিয়ে কুপ মারলে মাথার একটি অংশে কেটে গিয়ে রক্ত ক্ষরণ হ”েছ শুর“ করে। এই দেখে  আকলিমা আক্তার চিৎকার চেচামেচি করলে এলাকার লোকজন আসতে দেখে তারা চলে যায়। যাওয়ার সময়  আকলিমা আক্তারের স্বামী ও সন্তানদের মেরে ফেলার হুমকি দিয়ে রায়। লোকজনের সহায়তায় শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতলে আকলিমা আক্তার বড় ছেলে নিয়ে নিউ ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার মাথার কাটা অংশে ১৫টি সেলাই করেন। এবং তার সাথে  আকলিমা আক্তার তার ছোট ছেলে ও স্বামীসহ তিনজন প্রাথমিক চিকিৎসা নেয়। তার বড় ছেলে আলমগীর বর্তমানে আশঙ্কাজনক অব¯’ায় শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতলে চিকিৎসাধীন রয়েছে তাহার ভর্তির রেজিঃ নং ৬৩০৬/১৯।আকলিমা আক্তার সু¯’ হইলে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কে বিষয়টি জানান এ বিষয়ে কোনাবাড়ী থানার ওসি এমদাদ হোসেন আকলিমা আক্তার কে বলেন আপনাদের নিজেদের লোক তাই নিজেরা মিটমাট করে ফেলেন।

এই বিভাগের আরো খবর