এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
রাফিউল ইসলাম তালুকদার
প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৬
এপস্টাইন–মোসাদ সংযোগ: সত্য লুকানো হচ্ছে?
জেফরি এপস্টাইন, এই নামটি এখন আর কেবল একজন অপরাধীর পরিচয় নয়, বরং এটি ক্ষমতার অপব্যবহার, ব্ল্যাকমেইল এবং আন্তর্জাতিক ষড়যন্ত্রের এক মহাকাব্য। ২০২৫ সালের 'এপস্টাইন ফাইলস ট্রান্সপারেন্সি অ্যাক্ট'-এর অধীনে সাম্প্রতিক কয়েক মাসে মুক্তি পাওয়া ৩৫ লক্ষ পৃষ্ঠার নথিপত্র বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলোর ভিত্তি নাড়িয়ে দিয়েছে। এই নথিতে বেরিয়ে এসেছে কীভাবে বিলিয়নেয়ার, রাজপরিবারের সদস্য, প্রযুক্তি মোগল এবং কূটনীতিকদের একটি আন্তর্জাতিক জাল তৈরি করা হয়েছিল, যা কোনো সাধারণ অপরাধচক্র ছিল না।
বিচারহীনতার সংস্কৃতি
এপস্টাইনের বিচার প্রক্রিয়া শুরু থেকেই ছিল প্রশ্নবিদ্ধ। ২০০৮ সালের সেই কুখ্যাত নমনীয় সাজা বা 'প্লি ডিল' সম্পর্কে সেনেটর বেন স্যাস কড়া ভাষায় বলেছিলেন, এটি “ব্যবস্থার একটি জঘন্য ব্যর্থতা।” মার্কিন বিচার বিভাগ এখন স্বীকার করছে, এপস্টাইন এমন একদল 'এনাবলার' বা সহায়তাকারী তৈরি করেছিলেন যারা নিজেদের আইনের ঊর্ধ্বে বলে মনে করতেন।
ব্রিটিশ রাজপরিবারের ওপর এই কেলেঙ্কারির আঁচ ছিল সবচেয়ে তীব্র। প্রিন্স অ্যান্ড্রুর কর্মকাণ্ড এবং ভার্জিনিয়া জুফ্রে-র সাথে তার রফা নিয়ে ২০২২ সালে বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার মন্তব্য করেছিলেন, এটি “গভীরভাবে উদ্বেগজনক, এবং জনগণ যথাযথভাবেই জবাবদিহিতা ও স্বচ্ছতা আশা করে।” রাজপরিবারের এই মর্যাদা ক্ষুণ্ণ হওয়ার বিষয়টি এখন ব্রিটিশ রাজনীতির অন্যতম বড় সংকট।
মার্কিন ক্ষমতা এবং যোগসাজশের দলিল
আটলান্টিকের ওপারেও একই চিত্র। মার্কিন সেনেটের মাইনরিটি লিডার চাক শুমার ২০১৯ সালে সতর্ক করে বলেছিলেন: “এপস্টাইন মামলাটি দেখায় যে কীভাবে সম্পদ এবং যোগাযোগ বিচার ব্যবস্থাকে কলুষিত করতে পারে। এর সাথে জড়িত প্রত্যেকের সম্পূর্ণ তথ্য প্রকাশ করা প্রয়োজন আমাদের।”
বিল গেটস, ডোনাল্ড ট্রাম্প এবং বিল ক্লিনটনের মতো প্রভাবশালী ব্যক্তিদের নাম এই ফাইলে বারবার উঠে এসেছে। যদিও তারা সব ধরণের অভিযোগই অস্বীকার করেছেন, তবে নথিপত্র বলছে এপস্টাইন কেবল একজন যৌন অপরাধী ছিলেন না, তিনি ছিলেন প্রভাবশলীদের দালাল। তদন্তকারীরা ধারণা করছেন, তিনি যেসব গোপন তথ্য সংগ্রহ করতেন ভূ-রাজনৈতিক স্বার্থ উদ্ধারে সেগুলোকে মুদ্রা হিসেবে ব্যবহার করতেন।
ইসরায়েলি যোগসূত্র: গোয়েন্দা জালের রহস্য
সবচেয়ে চমকপ্রদ এবং বিতর্কিত অধ্যায়টি হলো ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাথে এপস্টাইনের কথিত সম্পর্ক। এপস্টাইনের ঘনিষ্ঠ সহযোগী ঘিসলাইন ম্যাক্সওয়েলের পিতা রবার্ট ম্যাক্সওয়েল ছিলেন মোসাদের ঘনিষ্ঠ ব্যক্তি। বিশেষজ্ঞরা মনে করেন, এপস্টাইনের লিটল সেন্ট জেমস দ্বীপটি ছিল আসলে একটি 'Kompromat' বা ব্ল্যাকমেইল করার ফাঁদ।
যদি এই তত্ত্ব সত্য হয়, তবে এর প্রভাব সুদূরপ্রসারী। প্রভাবশালী ব্যক্তিদের আপত্তিকর অবস্থায় রেকর্ড করে তা কূটনৈতিক দরকষাকষি, অস্ত্র চুক্তি বা নিরাপত্তা সংক্রান্ত গোপন সমঝোতায় ব্যবহার করা হয়ে থাকতে পারে। সম্প্রতি ফাঁস হওয়া ইমেইল থেকে জানা গেছে, ইসরায়েল-ইউএই কৌশলের অংশ হিসেবে কাতারকে টার্গেট করার পরিকল্পনাতেও এপস্টাইনের ভূমিকা ছিল।
সত্য লুকানো হচ্ছে?
এত কিছুর পরও পূর্ণাঙ্গ সত্য এখনো ধোঁয়াশা রয়েছে। কংগ্রেস সদস্য রো খান্না প্রশ্ন তুলেছেন, কেন এখনো লক্ষ লক্ষ পৃষ্ঠা অপ্রকাশিত রাখা হয়েছে। ভিকটিমদের আইনজীবীরা দাবি করছেন, বিচার বিভাগ কৌশলে অনেক গুরুত্বপূর্ণ তথ্য গোপন রাখছে।
তদন্তে উঠে আসা প্রধান তথ্যসমূহ থেকে ধারণা করা যায়, এপস্টাইনের দ্বীপটি কোনো প্রমো দতরণী ছিল না, সেটি ছিল প্রভাবশালীদের কব্জা করার এক ল্যাবরেটরি। নতুন প্রকাশিত ফাইলে দেখা গেছে, এপস্টাইন 'রেস সায়েন্স' বা বংশগতি নিয়ে চরমপন্থী আলোচনার জন্য প্রভাবশালী প্রযুক্তিবিদদের সাথে নিয়মিত যোগাযোগ রাখতেন। অনেক প্রভাবশালী ব্যক্তি এপস্টাইনের অপরাধের কথা জানার পরও তার সাথে সম্পর্ক বজায় রেখেছিলেন।
এপস্টাইন ফাইল কেবল একটি কেলেঙ্কারি নয়; এটি ক্ষমতার এক অন্ধকার আয়না। যেখানে আইনকে প্রভাবিত করা হয়েছে সম্পদের জোরে এবং রাজনীতিকে নিয়ন্ত্রণ করা হয়েছে ব্ল্যাকমেইলের মাধ্যমে। চাক শুমারের সেই “সম্পূর্ণ তথ্য প্রকাশ”-এর আহ্বান বা কিয়ার স্টারমারের “জবাবদিহিতা ও স্বচ্ছতা”-র দাবি এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি। পৃথিবী হয়তো আংশিক সত্য পেয়েছে, কিন্তু পূর্ণাঙ্গ ন্যায়বিচার এখনো বহুদূর।
- শেষ মুহূর্তেও থামছে না বিদ্রোহীরা, নতুন কৌশল নিচ্ছে বিএনপি
- দেড় বছরে এক কোটি যুবকের কর্মসংস্থানের ব্যাবস্থা করার প্রতিশ্রুতি
- এপস্টেইন নথিতে বিল গেটসের নাম: মেলিন্ডা কি বললেন?
- লিবিয়ায় বাড়ির ভেতরে খুন হলেন গাদ্দাফির ছেলে সাইফ আল–ইসলাম
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- মতামত জরিপ: আওয়ামী লীগের ভোটারদের ৪৮% ভোট এবার যাবে বিএনপির ঝুলিত
- এআই চ্যাটবটের পরামর্শ প্রশ্ন ছাড়াই মানছেন ব্যবহারকারীরা
- এমসিসির নতুন আইনে শেষ ওভার ও বানি হপ ক্যাচে বড় বদল
- বাড়ল রুপার দাম, ভরিতে কত?
- ভুক্তভোগীদের পরিচয় ফাঁসের অভিযোগে এপস্টেইনের হাজারো নথি সরাল ডিওজ
- আজ বরিশাল ও ফরিদপুরে যাচ্ছেন তারেক রহমান
- শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত
- জামায়াত আমিরের এক্স হ্যাক: বঙ্গভবন কর্মকর্তা আটক
- ক্রিকেটের রাজনীতি: মোস্তাফিজের ৯ কোটি গেছে, আইসিসির ৬ হাজার কোটি
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবিতে কেন্দ্রীয় মন্দিরের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
- এস আলমের মামলা লড়তে সরকারের ব্যয় ঘণ্টায় দেড় লাখ টাকা
- ফেব্রুয়ারির প্রথম দুই দিনে রেমিট্যান্স ৩২ কোটি ৬০ লাখ ডলার
- সাফিকুর রহমানের স্থলে বিমানের নতুন এমডি ড. হুমায়রা সুলতানা
- নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান মিন্টুর
- এআই চ্যাটবট গ্রকের বিরুদ্ধে নারী-শিশুর অশ্লীল ছবি তৈরির তদন্ত শুর
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- মোবাইল কেনাবেচায় ডি-রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, সতর্ক করল বিটিআরসি
- বেসরকারি ইপিজেডগুলো এখন থেকে বেজার অধীনে পরিচালিত হবে
- ৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
- সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে আবার বিপদে পড়ব: মির্জা ফখরুল
- চট্টগ্রাম বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি
- ৬ ঘণ্টারও কম সময়ে সোনার দাম ভরিতে বাড়ল ১০,৯০৬ টাকা
- জীবন্ত কাগজে তারেক রহমানের প্রচার
- আওয়ামী লীগের মতো বড় প্রতিদ্বন্দ্বী না থাকায় নির্বাচনী উত্তাপ কম:
- ৫০তম বিসিএস প্রিলিমিনারি: দুই দিন পর, কঠোর নিরাপত্তা
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- আগামীকাল লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামীর বিশাল জনসভা
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- অন্যের ভোটে হাত না দিতে সতর্ক করেছেন জামায়াত আমির
- লাকসাম গাজীমুড়া এলাকায় দাঁড়িপাল্লার ব্যানার ভাঙচুর
- ধানের শীষে সমর্থন জানিয়ে নির্বাচনী মাঠ ছাড়লেন সামিরা আজিম দোলা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- মধ্যপ্রাচ্যে তৎপরতা বাড়ালো ওয়াশিংটন, ইরানের পথে দ্বিতীয় নৌবহর
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- সহকারী শিক্ষক-শিক্ষিকাদের জন্য অগ্রিম বর্ধিত বেতন সুবিধা চালু
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- নির্বাচনে সাংবাদিক কার্ড ও স্টিকার ইস্যুতে ইসির নতুন সিদ্ধান্ত
- ভোটারের বয়স ১৬, এক কোটি কর্মসংস্থান ও চাঁদাবাজি বন্ধের প্রতিশ্রুত
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- গান ছেড়ে দেওয়ার যা কারণ জানালেন অরিজিৎ সিং
- বিদেশি ঋণ নির্ভরতা: আগামী সরকারের জন্য বড় চ্যালেঞ্জ
- বাংলাদেশীরা সৌদি নারীদের বিয়ে করতে পারবেন!
- মিয়ানমারকে ৩১ বছরের ‘পুরনো’ সাবমেরিন দিচ্ছে ভারত
- পাকিস্তানে ৩০০ রুপি ছাড়ালো টমেটোর দাম
- মোশাররফের দেহ রাস্তায় ঝুলিয়ে রাখার নির্দেশ
- জিম্বাবুয়েতে পানির অভাবে দুই শতাধিক হাতির মৃত্যু
- ১০ হাজার সেনা-পুলিশ মোতায়েন
কী ঘটবে আসামে ? - থাইল্যান্ডে বিদ্রোহীদের হামলায় নিহত ১৫
- ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ভিসা দিল না যুক্তরাষ্ট্র
- শ্রীলংকায় এবার মসজিদে বোমা হামলা
- শ্রীলঙ্কায় রক্তবন্যা: নিহত বেড়ে ২০৭
- সৌদি প্রবাসীদের জন্য সুখবর
- ছাত্রের সঙ্গে যৌনমিলন, কারাগারে শিক্ষিকা
- সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার দায়ে ৫ জনের মৃত্যুদণ্ড
- কানাডায় জাস্টিন ট্রুডোর দল আবারও ক্ষমতায়
- মসজিদ নাকি মন্দির! মামলার রায় আজ
