বৃহস্পতিবার   ০৫ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৩ ১৪৩২   ১৭ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫০৮

আর্ত-মানবতার সেবায় লায়ন ফাউন্ডেশন

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২২ সেপ্টেম্বর ২০২১  

 

১৯৭৪ সাল থেকে প্রতিষ্ঠিত লায়ন ফাউন্ডেশন আর্ত-মানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে চলছে। লায়ন ফাউন্ডেশনে উদ্যোগে প্রতিদিন প্রায় ৫০০ রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। দরিদ্র, অসহায় রোগীদের বিনামূল্যে এবং স্বল্পমূল্যে সেবা প্রদান করে থাকে প্রতিষ্ঠানটি।

লায়ন ফাউন্ডেশনের কার্যক্রমকে এগিয়ে নিচ্ছেন, বর্তমান চেয়ারম্যান লায়ন একেএম রেজাউল হক, মহাসচিব হিসেবে আছেন লায়ন মো. জাফর ইকবাল। ফাউন্ডেশনের এডমিন অফিসার হিসেবে আছেন লায়ন মো. আব্দুর রহিম ও ফাউন্ডেশনের আজীবন সদস্য আলহাজ্ব লায়ন খান আকতারুজ্জামান।

লায়ন ফাউন্ডেশনে চোখের সকল চিকিৎসা ছাড়াও পূর্ণাঙ্গ প্যাথলজি এবং জেনারেল হাসপাতালের কার্যক্রম এগিয়ে যাচ্ছে সমানতালে।

লায়ন ফাউন্ডেশনের জেনারেল সেকশনে গাইনী, নিওরোলজি, মেডিসিন ছাড়াও সকল বিভাগের ডাক্তার বসেন। রোগীদের প্রতিদিন হাসপাতালে দিন-রাত ২৪ ঘণ্টা চিকিৎসা দেয়া হয়।

এই বিভাগের আরো খবর