বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১১ ঘন্টা আগে, ০৫:২০ পিএম

অনলাইন সংস্করণ

বিয়ে নিয়ে আলোচনার মধ্যে মুখ খুললেন রুকাইয়া জাহান চমক

ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমক নাকি বিয়ে করেছেন, এমন আলোচনা শুরু হয়েছে ফেসবুকে। ‘আবারও বিয়ে করে ফেললেন অভিনেত্রী চমক’ ক্যাপশনে কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ নিয়ে নেটিজেনদের মধ্যে চলছে নানা আলোচনা। কেউ বিষয়টিকে নতুন কোনো কাজের প্রচার হিসেবে দেখছেন। আবার কেউ ছবিগুলোর পেছনের আসল রহস্য জানতে চাইছেন।

ভাইরাল ছবিতে অভিনেত্রীর সঙ্গে অভিনেতা আরিফিন শুভকে দেখা গেছে। আরেক ছবিতে সুসজ্জিত হোটেলকক্ষে দুজনকে হাসিখুশি মেজাজে দেখা যায়। অন্য একটি ছবিতে শুভকে চমকের মুখে খাবার তুলে দিতেও দেখা গেছে।

ছবিগুলো প্রকাশের পর থেকেই তাঁদের একসঙ্গে দেখা যাওয়ার বিষয়টি নিয়ে নেটিজেনদের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তাহলে কি সত্যিই বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন রুকাইয়া জাহান চমক? নাকি এটি কোনো নাটক কিংবা সিনেমার শুটিংয়ের দৃশ্য? বিষয়টি নিয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নতুন কোনো সম্পর্কের বিষয়ে জানতে চাইলে রহস্য বজায় রেখে চমক বলেন, ‘আপাতত এ নিয়ে কিছু বলতে পারছি না। তবে সুখবর তো আছেই! একটু সময় নিয়ে অচিরেই বিস্তারিত জানাব।’

অভিনেত্রীর কাছ থেকে এমন ইঙ্গিতপূর্ণ বক্তব্য পাওয়া গেলেও এ বিষয়ে এখনো মুখ খোলেননি আরিফিন শুভ।

মন্তব্য করুন