প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ১০:০৬ এ এম
অনলাইন সংস্করণ
যাদুকাটা নদীর বালু উত্তোলনে অনিয়মের বিরুদ্ধে এবার কঠোর অভিযান।নিয়মবহির্ভূতভাবে সীভ মেশিন বসিয়ে বালু উত্তোলনের চেষ্টা আর চলবে না—এমন বার্তাই যেন দিল উপজেলা প্রশাসন।
শনিবার (৩১ অক্টোবর) নদীতে যৌথ টাস্কফোর্সের অভিযানে দুটি স্টিলবডি আটক করা হয়েছে। পাশাপাশি মোবাইল কোর্টের মাধ্যমে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিএমএসআর আলিফের নেতৃত্বে তাহিরপুর থানা পুলিশ ও বিজিবির সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।অভিযানকালে সীভ মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের অপরাধে দুটি স্টিলবডি আটক করা হয়। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর আওতায় মোবাইল কোর্ট পরিচালনা করে এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
যাদুকাটা নদী তাহিরপুরের মানুষের জীবন-জীবিকা ও প্রাকৃতিক পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। নদীর স্বাভাবিক প্রবাহ ও জীববৈচিত্র্য রক্ষায় নিয়মবহির্ভূত বালু উত্তোলন বন্ধে প্রশাসনের এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ ।
উপজেলা প্রশাসন জানিয়েছে, যাদুকাটা নদী থেকে নিয়মবহির্ভূত উপায়ে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।
মন্তব্য করুন