প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ
রাজধানীর মেট্রোরেলের বন্ধ থাকা পল্লবী, মিরপুর-১১ ও মিরপুর-১০ স্টেশন আবার চালু হয়েছে। এর ফলে বর্তমানে মেট্রোরেলের সব স্টেশনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। এমআরটি পুলিশ কন্ট্রোলরুম থেকে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের জেরে রোববার (১ নভেম্বর) দুপুরে স্টেশন তিনটি বন্ধ করে দেওয়া হয়।
মাসিক ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে রোববার সকাল ৯টার দিকে বিভিন্ন পোশাক কারখানার কয়েকশ শ্রমিক রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে মিরপুর এলাকায় যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়।
একপর্যায়ে শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। পরে বেলা ১১টার দিকে মিরপুর-১০ এলাকায় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদেরও ইট-পাটকেল ছুড়তে দেখা যায়।
প্রায় ৪০ মিনিট সংঘর্ষ চলার পর মিরপুর এলাকার নিয়ন্ত্রণ নেয় পুলিশ। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে বন্ধ থাকা তিনটি মেট্রোরেল স্টেশন আবার চালু করা হয়।
মন্তব্য করুন