চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:০৪ পিএম

অনলাইন সংস্করণ

চাঁপাইনবাবগঞ্জে এলজিইডি কার্যালয়ে বিসিএস ক্যাডারদের মাঠ সমীক্ষা

ছবি: তরুণ কণ্ঠ |

৭৯তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের মাঠ সমীক্ষা কার্যক্রমের অংশ হিসেবে সোমবার সকালে ৪১তম ও ৪৩তম বিসিএসের বিভিন্ন ক্যাডারের ৮ জন প্রশিক্ষণার্থী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ এলজিইডি কার্যালয় পরিদর্শন করেন। 

পরিদর্শনকালে জেলা এলজিইডি কার্যালয়ের সার্বিক কার্যক্রম, চলমান উন্নয়ন প্রকল্প এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের ভূমিকা সম্পর্কে প্রশিক্ষণার্থীদের বিস্তারিত ধারণা প্রদান করেন নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন। 

এ সময় কর্মকর্তারা মাঠপর্যায়ের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন, যা তাঁদের প্রশাসনিক দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে বলে সংশিস্নষ্টরা মনে করেন।

মন্তব্য করুন