প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৫:২৬ পিএম
অনলাইন সংস্করণ
ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে পুনরায় শান্তি আলোচনা শুরু হওয়ার সম্ভাবনায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতন লক্ষ্য করা গেছে। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল থেকেই বিশ্ববাজারে তেলের মূল্যের এই নিম্নমুখী ধারা বজায় রয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের এই দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনা প্রশমিত হলে বিশ্ববাজারে তেলের সরবরাহ বৃদ্ধি পাবে—বিনিয়োগকারীদের এমন প্রত্যাশাই দাম কমার প্রধান কারণ। এর আগে গত সপ্তাহে ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে সোমবার তেলের দাম প্রায় ৬ শতাংশ বৃদ্ধি পেলেও আলোচনার নতুন আশাবাদ বাজারকে পুনরায় স্থিতিশীল করে তুলেছে।
জ্বালানি বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালির মতো গুরুত্বপূর্ণ নৌপথ নিয়ে সৃষ্ট সংকটের সমাধান যদি কূটনৈতিকভাবে হয়, তবে তেলের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। তবে বুধবারের (২২ এপ্রিল) মধ্যে কোনো চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত না হলে বাজার পুনরায় অস্থিতিশীল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে বিনিয়োগকারীদের নজর মূলত পাকিস্তান ও ওয়াশিংটনের পরবর্তী কূটনৈতিক পদক্ষেপের দিকে।
মন্তব্য করুন