প্রকাশিত: ৬ ঘন্টা আগে, ১০:১৬ এ এম
অনলাইন সংস্করণ
সরকারি তিতুমীর কলেজের এক শিক্ষার্থীকে অপহরণ ও নির্যাতনের ঘটনার পর একই ঘটনার জেরে আরেক শিক্ষার্থী নিজের নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন, অপহরণের সঙ্গে জড়িত গ্রুপ তাকে পরবর্তী টার্গেটে রেখেছে।
কলেজের ইতিহাস বিভাগের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আহম্মেদ আসহাব শোভন যিনি দিনাজপুর জেলা শাখার বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন, আজ ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) তার ফেসবুক আইডির পোস্টে এ মন্তব্য করেন।
শোভন বলেন, যে গ্রুপটি সানি ভাইকে অপহরণ করেছে, তাদের পক্ষ থেকেই বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি, যেকোনো সময় আমাকেও অপহরণ করা হতে পারে।
তিনি আরও বলেন, আমি শিক্ষার্থীদের কল্যাণে কাজ করেছি এবং ভবিষ্যতেও করবো। ভয়ভীতির মুখে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, ছাত্র রাজনীতির নামে ক্যাম্পাসে অপরাজনীতি চলতে দেওয়া হবে না এবং শিক্ষার্থীরা যেকোনো ধরনের আধিপত্য ও ভয়ভীতির বিরুদ্ধে অবস্থান নেবে।
উল্লেখ্য, ১৪ এপ্রিল (মঙ্গলবার) সানি নামের এক শিক্ষার্থীকে পূর্বের একটি ভিডিও বার্তার জের ধরে সাংবাদিক সমিতির পরিচয়ে ডেকে নিয়ে কলেজ সংলগ্ন রাজউকের একটি পরিত্যক্ত স্থানে আটকে রেখে মারধর করার অভিযোগ উঠে তিতুমীর কলেজ ছাত্রদলের বিরুদ্ধে।
মন্তব্য করুন