প্রকাশিত: ১৩ এপ্রিল, ২০২৬, ০৭:৫৯ পিএম

অনলাইন সংস্করণ

কালীগঞ্জে মাদকসেবীর তিন মাসের কারাদন্ড

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
আবুল কালাম খান 
 গাজীপুরের কালীগঞ্জে এক মাদকসেবীকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও একশত টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
সোমবার (১৩ এপ্রিল) বিকালে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম। এসময় প্রসিকিউটর হিসেবে কালীগঞ্জ থানার এসআই রিয়াদুল ও বেঞ্চ সহকারী মোঃ আল আমিন ভূইয়া সঙ্গে ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, ভ্রাম্যমান আদালত উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া গ্রামে অভিযান চালিয়ে কাজলের পুত্র মাদকসেবী বিল্লাল (২০) কে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(৫) ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১শত টাকা অর্থদন্ড করেন। 
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এটিএম কামরুল ইসলাম জানান, মাদক কারবারি ও মাদকসেবীদের কোন ছাড় দেওয়া হবে না। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন