প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:০৪ পিএম
অনলাইন সংস্করণ
জাতিসংঘের আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন COP-31-এ সংবাদ সংগ্রহের উদ্দেশ্যে তুরস্কের উদ্দেশে যাত্রা করেছেন সাংবাদিক রফিকুল ইসলাম শান্ত।
গত ৯ নভেম্বর সোমবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তুরস্কের উদ্দেশে রওনা দেন তিনি।
সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিদের অংশগ্রহণে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সংকট মোকাবিলার নানা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হচ্ছে। COP-31 তম সম্মেলনের গুরুত্বপূর্ণ সংবাদ, তথ্য ও ঘটনাপ্রবাহ পাঠকদের সামনে তুলে ধরতে সংবাদ সংগ্রহে অংশ নিচ্ছেন সাংবাদিক রফিকুল ইসলাম শান্ত।
পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি ব্যক্তিগত কাজে এর আগে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন রফিকুল ইসলাম শান্ত। আমেরিকা, ব্রাজিল, চীন, সিঙ্গাপুর, সংযুক্ত আরব আমিরাত, আজারবাইজান, মালয়েশিয়া, ভারত, থাইল্যান্ড, নেপাল, ভুটান, কম্বোডিয়া, সৌদি আরব, লাওস ও ভিয়েতনামসহ বিশ্বের বিভিন্ন দেশে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে যোগদান ও ভ্রমণের অভিজ্ঞতা রয়েছে তাঁর।
সাংবাদিক রফিকুল ইসলাম শান্ত কুমিল্লা জেলার লাকসাম পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের উত্তরকুল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। পারিবারিক জীবনে পিতা-মাতা, স্ত্রী, ২ কন্যা ও ১ পুত্র সন্তান রয়েছে সাংবাদিক রফিকুল ইসলাম শান্ত’র।
সাংবাদিকতার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও সক্রিয় তিঁনি। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫ বি-২-এর অধিভুক্ত লায়ন্স ক্লাব অব ঢাকা বনফুলের রিজিওনাল চেয়ারপার্সনের দায়িত্বও সফলভাবে পালন করছেন।
মন্তব্য করুন