প্রকাশিত: ৪ ঘন্টা আগে, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ
উপজেলার পাড়াগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আউটসোর্সিং চুক্তিভিত্তিক দপ্তরি-কাম-প্রহরী স্বপন মিয়ার বিরুদ্ধে মাদক সেবন, দায়িত্বে অবহেলা ও অনৈতিক আচরণের অভিযোগ এনে তার চাকরি বাতিলের আবেদন জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ও এলাকাবাসী
গত ০৩/১১/২০২৬ তারিখে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার, ধামরাই বরাবর দেওয়া লিখিত আবেদনে প্রধান শিক্ষক উল্লেখ করেন, স্বপন মিয়া দীর্ঘদিন যাবৎ নিজ দায়িত্বে চরম অবহেলা প্রদর্শন করে আসছেন। এর ফলে বিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা ও শিক্ষাবান্ধব পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
আবেদনে তার বিরুদ্ধে প্রধান শিক্ষিকা ও এলাকাবাসী অভিযোগ
মাদকাসক্তি ও শৃঙ্খলা তিনি নিয়মিত মাদকদ্রব্য সেবন করেন। মাদকাসক্ত অবস্থায় তার অসংলগ্ন আচরণ বিদ্যালয়ের ছোট ছোট শিক্ষার্থীদের মধ্যে অস্থিরতা সৃষ্টি করে।
বিদ্যালয়ের শিক্ষার্থী এবং বিদ্যালয়ের শিক্ষকদের সাথে তিনি অশালীন, উদ্ধতপূর্ণ ও অনৈতিক আচরণ করেন। এ বিষয়ে ইতিপূর্বে তাকে একাধিকবার সতর্ক করা হলেও তিনি নিজের আচরণ সংশোধন করেননি।
আবেদনে আরও বলা হয়, বিষয়টি বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এবং শিক্ষক পরিষদকে অবহিত করা হয়েছে। তার এ ধরনের ধারাবাহিক অনৈতিক কর্মকাণ্ড বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করছে। এ মতো একজন মাদকাসক্ত ব্যক্তিকে বিদ্যালয়ে রাখা শিক্ষার্থীদের জন্য নিরাপদ নয়।
এ অবস্থায় বিদ্যালয়ের সুশৃঙ্খল পরিবেশ ফিরিয়ে আনা এবং শিক্ষার্থীদের সুরক্ষার স্বার্থে উক্ত দপ্তরি-কাম-প্রহরী স্বপন মিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার চাকরি বাতিলের জন্য আবেদন করেছে প্রধান শিক্ষিকা সহ এলাকাবাসী।
মন্তব্য করুন