প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ
সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি পোস্ট করে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়া। ছবির পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, "এটা আমার অন্য এক ব্যক্তিত্ব।"
ভাইরাল হওয়া এই ছবিগুলোতে অভিনেত্রীকে কালো রঙের গভীর গলার বডিস্যুটের সঙ্গে ওভারসাইজড কালো পিনস্ট্রাইপ ব্লেজার পরতে দেখা গেছে। সঙ্গে ছিল কালো শিয়ার টাইটস, ঝলমলে স্ট্র্যাপের হাইহিল, বড় হুপ কানের দুল এবং পরিপাটি খোঁপায় বাঁধা চুল। ছবি দেখে মনে হয়, সেগুলো কোনো লিফটে তোলা।
পোস্টটি দেওয়ার চার ঘণ্টায় এতে প্রায় তিন হাজারের মতো প্রতিক্রিয়া এসেছে। মন্তব্যের সংখ্যা ছাড়িয়েছে ২০০। তবে ইনস্টাগ্রামে সাড়ার পরিমাণ বেশি। সেখানে একই ছবির পোস্টে প্রতিক্রিয়া এসেছে পাঁচ হাজারের বেশি।
অভিনেত্রীর এই ব্যতিক্রমী রূপ দেখে মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন ভক্ত-অনুসারীরা। এক নেটিজেন লিখেছেন, "ছবিগুলো অসাধারণ।" আরেকজন লিখেছেন, "অনেক সাহসী ও আবেদনময়ী দেখাচ্ছে।" অন্য একজন লিখেছেন, "এটা দুঃখজনক।" কেউ কেউ অভিনেত্রীকে কটাক্ষও করেছেন। তবে কোনো মন্তব্যেই ভ্রুক্ষেপ করেননি নুসরাত ফারিয়া।
নুসরাত ফারিয়া এখন "লজ্জা" সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটি নির্মাণ করছেন এমএইচ খোকন। কিছুদিন আগে এর শুটিং শুরু হয়েছে। এতে ফারিয়া ছাড়াও থাকছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।
মন্তব্য করুন