বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১২ ঘন্টা আগে, ০৫:২৬ পিএম

অনলাইন সংস্করণ

অবশেষে সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মেহজাবীন

আপত্তিকর ভিডিও ভাইরাল হওয়ার পর ফেসবুকে মন্তব্যের ঘর সীমিত করে দিয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তার সর্বশেষ ফেসবুক পোস্ট দুটিতে এমন চিত্র দেখা গেছে। এখন আর কেউ চাইলেই তার পোস্টে যখন-তখন মন্তব্য করতে পারবেন না।

একটি বেসরকারি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক পেজ হ্যাক হওয়ার পর প্রকাশিত কিছু ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। পরে সংশ্লিষ্ট সংবাদমাধ্যমটি হ্যাকিংয়ের বিষয়টি জানিয়ে দুঃখ প্রকাশ করলেও বিতর্ক থামেনি। এমন পরিস্থিতিতে ভিডিও প্রচারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ভূমিকা নিয়েও কথা বলেন মেহজাবীন।

সামাজিক মাধ্যমে নিয়মিত নিজের কাজ, ব্যক্তিজীবনের দারুণ মুহূর্তসহ ভ্রমণের ছবি-ভিডিও শেয়ার করেন তিনি। তাকে অনুসরণ করেন এক কোটি ৬০ লাখের বেশি ভক্ত-অনুরাগী। এর মধ্যে ফেসবুকে এক কোটি এবং ইনস্টাগ্রামে ৫৮ লাখ মানুষ তাকে অনুসরণ করেন।

এর আগে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়ে পড়ে। তাকে নিয়ে সেই ডিপফেক ভিডিও ছড়িয়ে পড়লে ব্যথিত হন তিনি। তিনি সমাজের বিভিন্ন ধরনের মানুষের মানসিকতা ও সচেতনতা নিয়ে প্রশ্ন তোলেন।

সেই পোস্টে মেহজাবীন বলেন, "এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা এবং কাউকে হেয় করার উদ্দেশ্যে তা ছড়িয়ে দেওয়া কোনো বিনোদন নয়— এটি একটি অপরাধ।" তিনি আরও বলেন, "যখন একই কনটেন্ট শত শত কিংবা হাজার হাজার মানুষ শেয়ার করতে থাকেন, তখন বিষয়টি শুধু একজন ব্যক্তির অপরাধের মধ্যে সীমাবদ্ধ থাকে না। এটি আরও বড় একটি সামাজিক সমস্যার চিত্র তুলে ধরে। তখন প্রশ্ন জাগে— সমাজ হিসেবে আমরা আসলে কোন জায়গায় এসে দাঁড়িয়েছি?"

৫৭ হাজারের বেশি রিঅ্যাকশন পড়া সেই পোস্টের মন্তব্যের ঘরও বন্ধ করে দিয়েছেন অভিনেত্রী। সবশেষ শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় তিনি কয়েকটি ছবি ও ভিডিও শেয়ার করেন। সেই পোস্টও সীমিত করা হয়েছে। সেখানে শুধু সীমিতসংখ্যক ভক্ত-অনুরাগী মন্তব্য করতে পারবেন।

 

মন্তব্য করুন