তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১৫ ঘন্টা আগে, ০২:২৯ পিএম

অনলাইন সংস্করণ

আ. লীগ ভোট চুরি করেছে, বিএনপি ফলাফল: হাসনাত

স্বাস্থ্য ও শিক্ষা খাতের সংস্কারের দায়িত্বে থাকা ব্যক্তিদের বিদেশে চিকিৎসা নেওয়া ও সন্তানদের বিদেশে পড়ানো নিয়ে প্রশ্ন তুলেছেন সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘যারা স্বাস্থ্য সংস্কারের দায়িত্বে তারা চিকিৎসা নেয় বিদেশে। যারা শিক্ষাখাতকে সংস্কার করতে চায় তাদের ছেলেমেয়েরা পড়ে বিদেশে।’

নির্বাচন প্রসঙ্গে হাসনাত বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকার ভোট চুরি করেছে, আর বিএনপি নির্বাচনের ফলাফল চুরি করেছে। নির্বাচনের পর তারা অর্ধেক ফল মেনে নিয়েছে আর অর্ধেক মানেনি। যে অর্ধেকে বিরোধীরা জিতেছে তা তারা মানতে পারেনি।’

হাসনাতের দাবি, নিজেদের পক্ষে যাওয়া ফলাফল মেনে নিলেও গণভোটের ফলাফল মানেনি বিএনপি। দলটি সংবিধান সংস্কার পরিষদের শপথও নেয়নি। ফলে জুলাই সনদ এখন কার্যকারিতা হারিয়ে অলংকারে পরিণত হয়েছে বলে তিনি মনে করেন।

অক্ষরে অক্ষরে বাস্তবায়নের কথা বলেও গত সাত মাসে ১৭ বার জনগণের সঙ্গে প্রতারণা করেছে দলটি, এমন অভিযোগ করেন হাসনাত।

মন্তব্য করুন