আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৯ ঘন্টা আগে, ১০:৩২ এ এম

অনলাইন সংস্করণ

সৌদি আরবের নাজরানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত দুই ক্রু সদস্য

সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান এলাকায় যান্ত্রিক ত্রুটির কারণে একটি এএইচ-৬আই হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। এতে হেলিকপ্টারটির দুই ক্রু সদস্য নিহত হয়েছেন।

রোববার (১৮ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল তুর্কি আল-মালিকি।

বিবৃতিতে বলা হয়, হেলিকপ্টারটি সৌদি ন্যাশনাল গার্ড মন্ত্রণালয়ের অধীন একটি এলাকায় বিধ্বস্ত হয়। যান্ত্রিক ত্রুটির কারণেই এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে।

তবে দুর্ঘটনা নিয়ে বিস্তারিত আর কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

মন্তব্য করুন