তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ২৩ ঘন্টা আগে, ০৫:১৩ পিএম

অনলাইন সংস্করণ

নুসরাত তাবাসসুমের মনোনয়ন গ্রহণে ইসিকে হাইকোর্টের নির্দেশ

এনসিপি নেত্রী নুসরাত তাবাসসুম। ছবি: সংগৃহীত

সংরক্ষিত নারী আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র গ্রহণ করতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার (২৭ এপ্রিল) বিকেলে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

১৯ মিনিট দেরিতে মনোনয়নপত্র জমা দেওয়ায় গত ২২ এপ্রিল নুসরাত তাবাসসুমের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন। ইসি সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল বিকেল ৪টা। তবে নুসরাত তাবাসসুম তার কাগজপত্র জমা দেন ৪টা ১৯ মিনিটে। এই সময়ক্ষেপণকে কারণ হিসেবে দেখিয়ে কমিশন তার প্রার্থিতা বাতিল ঘোষণা করে।

একই দিন এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনের প্রার্থিতাও বাতিল করে ইসি। আপিলেও টেকেনি তার প্রার্থিতা।

মন্তব্য করুন