তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:১৮ পিএম

অনলাইন সংস্করণ

পাচার হওয়া অর্থ ফেরত এনে জনগণের মাঝে বিতরণ করা হবে: তারেক রহমান

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগের স্বৈরাচারী শাসনামলে দেশের বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার হয়েছে এবং সেই অর্থ পুনরুদ্ধার করে কৃষকসহ সাধারণ মানুষের কল্যাণে ব্যয় করা হবে। তিনি বলেন, এসব অর্থ ‘ফ্যামিলি কার্ড’-এর মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

সোমবার (২০ এপ্রিল) বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ীতে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে ‘ফ্যামিলি কার্ড’ বিতরণের দ্বিতীয় ধাপের উদ্বোধন করেন তিনি। এসময় ৯১১ জন উপকারভোগীর মাঝে কার্ড বিতরণ করা হয়। পাশাপাশি জানানো হয়, চলতি মাসের মধ্যেই আরও ২৩টি উপজেলায় এই কার্যক্রম বিস্তৃত করা হবে।

তিনি আরও বলেন, “বিগত স্বৈরাচার আমলে কোটি কোটি টাকা পাচার হয়েছে। পাচার হওয়া টাকা ফিরিয়ে এনে কৃষক ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে।”

ফ্যামিলি কার্ড প্রসঙ্গে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, দেশের উন্নয়নকে ত্বরান্বিত করতে নারী ও পুরুষ উভয়কেই সমানভাবে সম্পৃক্ত করা হবে এবং সরকার সে লক্ষ্যেই কাজ করছে।

মন্তব্য করুন