আহম্মদ কবির

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৩:৪৯ পিএম

অনলাইন সংস্করণ

তাহিরপুরে বজ্রপাতে এক যুবকের মৃত্যু, আহত ১

সুনামগঞ্জের তাহিরপুরে বজ্রপাতে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

নিহত আবুল কালাম তাহিরপুর সদর ইউনিয়নের গাজিপুর গ্রামের আবু বক্করের ছেলে।আহত নুর মোহাম্মদ (২২) বড়দল দক্ষিণ ইউনিয়নের জামলাবাজ গ্রামের আলী আওয়ালের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আকস্মিক বজ্রপাতের কবলে পড়ে তারা গুরুতর আহত হন।পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আবুল কালামকে মৃত ঘোষণা করেন। আহত নুর মোহাম্মদ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজন ও স্থানীয়দের মধ্যে চলছে শোকের মাতম।প্রাকৃতিক দুর্যোগের সময় আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

মন্তব্য করুন