তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:৫৭ পিএম

অনলাইন সংস্করণ

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

আজ (২ মার্চ) সন্ধ্যা ৭ টায় রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নবগঠিত ‘সংস্কার বাস্তবায়ন বিষয়ক কমিটি’-এর পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন ডাকা হয়েছে ।

দলের মিডিয়া উপ-কমিটির সেক্রেটারি ইয়াসির আরাফাত গণমাধ্যমকে পাঠানো বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া, সংস্কার বাস্তবায়ন কমিটির উপ-প্রধান ও যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

মন্তব্য করুন