প্রকাশিত: ২ ঘন্টা আগে, ০৮:৩০ পিএম
অনলাইন সংস্করণ
যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এর স্ত্রীর মৃত্যুর খবর পাওয়া গেছে। গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে খামেনির কার্যালয় ও বাসভনে করে চালানো হামলায় সর্বপ্রথম খামেনি ও তার পরিবারের সদস্যরা আহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছিল।
প্রাথমিকভাবে খামেনির স্ত্রী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ছিলেন। তবে সোমবার (২ মার্চ) দেশটির সরকারি সংবাদমাধ্যম প্রেস টিভির বরাতে ওয়াল স্ট্রিট জার্নালের একটি প্রতিবেদনে বলা হয়েছে, তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
বর্তমানে পাওয়া ভাষ্য অনুযায়ী,
“খামেনির ওপর ইসরাইল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে যে হামলা চালায় তাতে তার স্ত্রী গুরুতর আহত হয়েছিলেন। এরপর থেকে তিনি চিকিৎসাধীন ছিলেন। আজ তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।”
প্রসঙ্গত, হামলার সময় খামেনির মেয়ে ও তার নাতনি নিহত হওয়ার তথ্য নিশ্চিত করা হয়েছিল। তবে প্রথমদিকে এই ঘটনায় খামেনির মৃত্যুবিষয়ক তথ্য নিশ্চিত না করলেও পরে ইরানি কর্তৃপক্ষ তা স্পষ্ট করেছে।
এই হামলার কারণে শীর্ষ পর্যায়ের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি আরও উত্তপ্ত ও অনিশ্চিত হওয়ার দিকে ধাবিত হচ্ছে বলে আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকরা মন্তব্য করছেন।
মন্তব্য করুন