তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:৩৯ পিএম

অনলাইন সংস্করণ

ইরানের নতুন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী জেনারেল মজিদ ইবনে রেজা

ছবি: সংগ্রহীত

সামরিক শূন্যতা পূরণ করতে নতুন ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ করেছে ইরান। রেভল্যুশনারি গার্ডের (আইআরজিসি) জেনারেল মজিদ ইবনে রেজা-কে এই পদে দায়িত্ব প্রদান করেছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।

এর আগে শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলায় সাবেক প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহ নিহত হন। ওই হামলার পর ইরানের সামরিক শীর্ষকর্তাদের বড় শূন্যতা তৈরি হয়েছিল।

ইরানের প্রেসিডেন্টের যোগাযোগ বিভাগের উপ-পরিচালক মেহেদি তাবাতাবায়ে এক্স পোস্টে জানান, প্রেসিডেন্ট পেজেশকিয়ানের আদেশে জেনারেল মজিদ ইবনে রেজা ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন।

মন্তব্য করুন