তরুণ কণ্ঠ অনলাইন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৫:০২ পিএম

অনলাইন সংস্করণ

কুয়েতে মার্কিন দূতাবাসে ধোঁয়া, সতর্কতা জারি

কুয়েতের রাজধানীতে অবস্থিত মার্কিন দূতাবাস - কুয়েত সিটি ও এর আশেপাশের এলাকায় আগুন এবং ধোঁয়া উড়তে দেখা গেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স এবং এএফপি এ তথ্য নিশ্চিত করেছে।

রয়টার্স জানায়, ঘটনাস্থলে ফায়ারফাইটার ও অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি মোকাবিলায় জরুরি সেবা সংস্থাগুলো কাজ করছে।

ধোঁয়া দেখা যাওয়ার পরপরই দূতাবাস সতর্কবার্তা জারি করে। এক ঘোষণায় বলা হয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেউ যেন দূতাবাসে না যান। এছাড়া আশপাশের বাসিন্দা এবং কুয়েতে অবস্থানরত মার্কিন নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে, নিজ নিজ বাসস্থানের সবচেয়ে নিচতলায় এবং জানালা থেকে দূরে আশ্রয় নিন, অপ্রয়োজনে বাইরে বের হবেন না।

দূতাবাসের ওয়েবসাইটে আরও বলা হয়েছে, সম্ভাব্য হামলার ঝুঁকি বিবেচনায় নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করতে হবে এবং অতিরিক্ত সতর্ক থাকতে হবে। দূতাবাসের কর্মীরাও বর্তমানে নিজ নিজ স্থানে আশ্রয় নিয়েছেন।

তাৎক্ষণিকভাবে ধোঁয়ার উৎস বা ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন