তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ৯ মে, ২০২৬, ১০:০৬ এ এম

অনলাইন সংস্করণ

গাজীপুরে এক পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা

ছবি: সংগৃহীত

গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের পাঁচ সদস্যকে গলা কেটে হত্যা করা হয়েছে। শনিবার ভোরে উপজেলার রাউৎকোনা গ্রামের ফোরকান মিয়ার বাড়ি থেকে তিন শিশু, এক নারী ও এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ভোরের দিকে বাড়িটির ঘরের মেঝেতে পাঁচজনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে তারা পুলিশে খবর দেন। মুহূর্তেই আশপাশের মানুষজন ঘটনাস্থলে ভিড় জমান।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (কাপাসিয়া-কালীগঞ্জ সার্কেল) আসাদুজ্জামান এ হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে গৃহকর্তা ফোরকান মিয়াই এ জঘন্য হত্যাযজ্ঞ ঘটিয়েছেন। তিনি নিজের তিন সন্তান, স্ত্রী ও শ্যালককে গলা কেটে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনার পর থেকেই তিনি পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

মন্তব্য করুন