প্রকাশিত: ৮ মে, ২০২৬, ০৫:১১ পিএম
অনলাইন সংস্করণ
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ নতুন ৩৩ কেভি লাইন নির্মাণ কাজের কারণে শনিবার বড়াইগ্রাম উপজেলার বিস্তীর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তির ভাষ্য অনুযায়ী, বনপাড়া গ্রিড উপকেন্দ্রের অধীনে এই নতুন লাইন স্থাপনের জন্য সাময়িক এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। এর ফলে সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাধীন বনপাড়া পৌরসভার আংশিক এবং জোয়াড়ি ইউনিয়নের একাধিক এলাকা বিদ্যুৎবিহীন থাকবে।
নির্ধারিত এই সময়সীমা বাস্তব কাজের অগ্রগতির ওপর নির্ভর করে কিছুটা কম বা বেশি হতে পারে বলেও প্রতিষ্ঠানটি জানিয়েছে। সাময়িক ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে কর্তৃপক্ষ দুঃখপ্রকাশ করেছে।
মন্তব্য করুন