সেই নাফিসের কপালে চুমু দিলেন শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মার্চ ২০২৩
বিশ্বের সেরা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর একটি মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) পড়ার সুযোগ পেয়েছেন চাঁদপুরের নাফিস উল হক ওরফে সিফাত (১৬)।
নাফিসের এই সাফল্যে শুক্রবার (১৭ মার্চ) চাঁদপুরে সরকারি কলেজে গিয়ে তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। স্নেহ ভরে তার কপালে এঁকে দিলেন চুমু। পরে শিক্ষামন্ত্রী নাফিসকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর ১০৩তম জন্মবার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে চাঁদপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় অংশ নেন।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, চাঁদপুর সরকারি কলেজের একজন ছাত্র নাফিস। সে দেশে-বিদেশে নানা অলিম্পিয়াডে অংশগ্রহণ করে অনেক পদক পেয়েছে এবং বিশ্ব বিখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) সরাসরি ভর্তির সুযোগ পেয়েছে। সে কিন্তু এখনো এইচএসসি পরীক্ষা দেয়নি, মাত্র দ্বাদশ শ্রেণিতে পড়ে। এটা বাংলাদেশের জন্য গর্বের। চাঁদপুরের জন্য গর্বের। নাফিস প্রযুক্তির চর্চা করেছে। তাই প্রযুক্তি আমাদের শিখতেই হবে। সবাই বিজ্ঞান-প্রযুক্তি শিখে মানুষের মতো মানুষ হবে। এজন্য তোমাদের প্রাণঢালা অভিনন্দন। নাফিসের জন্য দোয়া করি সে যেন সব সময় ভালো থাকে। আমি সব সময় তার পাশে আছি।
চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাটে নাফিসের বাড়ি। তার বাবা নাসির উদ্দিন মতলব মহিলা কলেজের সহকারি অধ্যাপক এবং মাতা কামরুন্নাহার বেগম হাজীগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষিকা। বর্তমানে তারা চাঁদপুর শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় বসবাস করছেন। সে চাঁদপুর সরকারি হাসান আলী হাই স্কুল থেকে ২০২১ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ -৫ পেয়েছেন। বর্তমানে সরকারি কলেজের উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) বিজ্ঞান বিভাগের ছাত্র।
জানা গেছে, নাফিস যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের কেমব্রিজ শহরে অবস্থিত বিশ্বখ্যাত ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) স্নাতক (সম্মান) কোর্সে পড়ার জন্য চূড়ান্তভাবে নির্বাচিত হয়েছে। ভর্তির জন্য যারা আবেদন করেন তাদের সবাইকে বিশ্ববিদ্যালয় একটা নিজস্ব পোর্টাল শেয়ার করে। এই পোর্টালের মধ্যে রেজাল্টসহ অন্যান্য সব আপডেট দেওয়া হয়। ১৫ মার্চ নির্বাচিত হওয়ার বিষয়টি জানতে পারে নাফিস। তিনি আগে ২০২২ সালের অক্টোবর মাসে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্স (আইওআই) এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ব্রোঞ্জ পদক অর্জন করেন।
এমআইটিতে পড়ার সুযোগ পেয়ে নাফিস উল হক ঢাকা পোস্টকে জানান, আমি খুবই খুশি। আমার পরিবার,বন্ধুবান্ধব,শিক্ষকরা সবাই আমাকে সার্পোট দিয়েছে। বিশেষ করে একাডেমিক পড়াশুনা ঘাটতি সময় তারা আমার পাশে ছিলেন। এপ্লিকেশন করার সময় কলেজ থেকে আমাকে অনেক সহযোগিতা করা হয়েছিল। অলিম্পিয়াডের ন্যাশনাল ক্যাম্পের সময় ছুটি দেওয়া হয়েছে। আমার লাইফে কিছু মানুষের এবং স্যারদের অনেক অবদান আছে। তার মধ্যে হলেন মুহম্মদ জাফর ইকবাল স্যার, কায়কোবাদ স্যার, সোহেল স্যার। তাদের সান্নিধ্যে থেকে আমি অনেক কিছু জানতে পেরেছি, শিখতে পেরেছি। আমি সব সময় চেয়েছিলাম, স্যারদের মতো হতে।
নাফিসের বাবা নাসির উদ্দিন জানান, আমি আল্লাহ কাছে শুকুরিয়া আদায় করি। আমার অনেক ভালো লাগছে। নাফিস অনেক পরিশ্রম করেছে। মুহম্মদ জাফর ইকবাল স্যার, কায়কোবাদ স্যার, সোহেল স্যারের প্রতি কৃজ্ঞতা প্রকাশ করছি। ওনাদের সহযোগিতার কারণে আমার ছেলে বিশ্বের সেরা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে।
তার মা কামরুন্নাহার জানান, আমি খুবই খুশি। আমার ছেলে অনেক পরিশ্রমী। আল্লাহ তাকে আজকে এই অবস্থানে নিয়েছেন।
চাঁদপুর পুরান বাজার কলেজের অধ্যক্ষ রতন কুমার মজুমদার জানান, নাফিসের এমআইটিতে ভর্তির সুযোগ পাওয়া সত্যিই আমাদের জন্য অহংকার এবং গর্বের। আমি মনে করি নাফিসদের কারণে স্মার্ট বাংলাদেশ এগিয়ে যাবে।
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ জানান, আমি আনন্দদিত এবং গর্বিত। আমার কলেজের একজন ছাত্র ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড ইন ইনফরমেটিক্স (আইওআই) এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করে ব্রোঞ্জ পদক অর্জন করেছে। এখন এমআইটিতে পড়ার সুযোগ পেয়েছে। এমআইটিতে পড়ার অফারটি তার মেধার অন্যতম স্বীকৃতি। নাফিস আমাদের কলেজের গর্ব। আমরা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি। স্মার্ট বাংলাদেশে পৌঁছাতে পারব কিনা সে বিষয়ে যে সংশয় ছিল নাফিস সেই সংশয়টা অনেকাংশ দূর করে দিল। আমরা চেষ্টা করব এরকম আরও নাফিস তৈরি করতে।
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- লালমনিরহাটে প্রগতি লাইফের উন্নয়ন সভা অনুষ্ঠিত
- মন্ত্রী হওয়ার আভাস পেলেন মিলন
- ট্যাক্স ফ্রি গাড়ি ও সরকারি প্লট নেবেন না বিএনপির এমপিরা
- শপথের বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে ১১ দলীয় ঐক্য জোটের এমপিরা
- সংসদ নেতা ও প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান
- বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা শপথ নিলেন
- মাধ্যমিক স্কুল রমজানে বন্ধ থাকবে কি না, চূড়ান্ত সিদ্ধান্ত আজ
- পাকিস্তানের পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল এসেছেন ঢাকায়
- সংস্কার পরিষদধ শপথ এড়ালে এমপি শপথেরও মানে নেই: আসিফ মাহমুদ
- অভিনন্দন জানালো ইরান , বাংলাদেশ এর সাথে সম্পর্ক জোরদারের আশা
- সংসদ ভবনে প্রবেশ শুরু করেছেন নবনির্বাচিত এমপিরা,শপথ শুরু আজ ১০টায়
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- ১০ দিনের ব্যবধানে ফের জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- জুলাই সনদে অবশেষে স্বাক্ষর করলো এনসিপি
- ‘আমকে ‘ম্যানিপুলেট’ করা হয়েছে’ স্পর্শিয়ার দাবি
- শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান
- মন্ত্রিসভার তালিকা অত্যন্ত গোপনীয়,চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমান
- বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান
- রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক
- রাজনগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
- আসিফ নজরুল কী করেছে, নিজেই জানালেন
- রোজায় হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
- সন্ধ্যায় এনসিপির ৬ সদস্যের দল যাচ্ছে যমুনায়
- প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারিত হবে বিএনপির ইচ্ছায়ঃ আদিলুর
- তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমার অপারেশন সফল
- দলীয় এমপিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা আজ সন্ধ্যায়
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫
- এমন একজন জীবনসঙ্গী পেয়ে আমি খুবই ভাগ্যবান: জোভান
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- এপস্টিনের শুক্রাণু ব্যবহারে শিশু প্রজনন খামার পরিকল্পনা
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে ভর্তি
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
