সাকিবকে কুপিয়ে হত্যার হুমকিদাতা মহসিন গ্রেফতার
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২০
বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে ‘কুপিয়ে হত্যার’ হুমকিদাতা সিলেটের মহসিন তালুকদারকে (২৫) গ্রেফতার করেছে র্যাব।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দক্ষিণ সুনামগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৯-এর এএসপি কামরুজ্জামান ও সুনামগঞ্জ র্যাব কমান্ডার ফয়সাল আহমেদ গ্রেফতারের নিশ্চিত করেছেন।
দুপুর ১২টার দিকে র্যাব-৯-এর এএসপি কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, ‘কিছুক্ষণ আগে সাকিব আল হাসানকে হুমকিদাতা মহসিন তালুকদারকে দক্ষিণ সুনামগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। তাকে এখন সিলেটে নিয়ে আসা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানাব।’
রোববার (১৫ নভেম্বর) দিবাগত রাত ১২টা ৬ মিনিটে নিজের ফেসবুক আইডি থেকে ভিডিও লাইভে এসে সাকিবকে হুমকি দেন মহসিন।
পরে ওইদিন সকালে আরেকবার লাইভে এসে দুঃখপ্রকাশ করে সাকিবকে কালিপূজা উদ্বোধন করতে ভারতে যাওয়ার জন্য দুঃখ প্রকাশ করতে বলেন।
সোমবার (১৬ নভেম্বর) রাত ১২টার দিকে সিলেট সদর উপজেলার শাহপুর তালুকদারপাড়ার মহসিনের বাড়ি ঘেরাও করে র্যাব ও পুলিশ। তখন তাকে পাওয়া যায়নি।
এদিকে এ ঘটনায় সোমবার রাতে সিলেটের জালালাবাদ থানায় মহসিন তালুকদারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন থানার উপপরিদর্শক (এসআই) মাহবুব মোর্শেদ।
মহসিন তালুকদার (২৫) সিলেট সদর উপজেলার টুকেরবাজার ইউনিয়নের শাহপুর তালুকদারপাড়া এলাকার আজাদ বক্সের ছেলে।
তিনি তার নিজের ফেসবুক অ্যাকাউন্ট ‘Mohsin Talukdar’ থেকে এই লাইভ ভিডিওটি প্রচার করেন। তার এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িলে তুমুল আলোড়ন সৃষ্টি হয়। সাকিবভক্ত অনেকেই মহসিনকে গ্রেফতার করে কঠোর শাস্তির দাবি জানান।
সম্প্রতি কালীপূজার এক অনুষ্ঠানের নিমন্ত্রণ গ্রহণ করে সাকিবের কলকাতায় যাওয়ায় বিক্ষুব্ধ হয়ে তাকে কুপিয়ে-টুকরো টুকরো করে হত্যার কথা বলেন এই যুবক। লাইভে এসে অকথ্য ভাষায় সাকিবকে গালাগাল করতে থাকেন তিনি।
এ ভিডিওতে মহসিন নিজের পরিচয় প্রকাশ করে বলেন, ‘সাকিবকে হত্যা করতে প্রয়োজনে তিনি হেঁটেই ঢাকা যাবেন।’ এরপর ভোর ৬টা ৪ মিনিটে আবারও একটি লাইভ ভিডিওতে হাজির হন তিনি। তবে রাতের উত্তেজিত ভিডিওর জন্য দুঃখ প্রকাশ করে সাকিব আল হাসানকে জাতির উদ্দেশে ক্ষমা চাওয়ার আহ্বান জানান মহসিন।
এ সময় তিনি বলেন, ‘কারো চাপে এখন এ ভিডিওটি নির্মাণ করছেন না বরং সাকিবকে একটা সুযোগ দেয়ার জন্য এবং সাকিবের মতো বাকি সকল সেলিব্রেটিদের সঠিক পথে চলার বার্তা দিতে আবার লাইভ করছেন তিনি।
ভিডিওত ওই যুবককে বলতে শোনা যায়, ‘সাকিব আল হাসান কয়দিন আগে দেশে আইছইন। কিছুদিন আগে তাইন হজে গেছিলা, তখন খুশি হইছিলাম। কিন্তু তাইন ইবার দেশে আইয়া আবার গেলাগি ইন্ডিয়াত পূজা উদ্বোধন করাত। ইটায় মুসলমানের কলিজায় আঘাত করছে। আমি ফাইলে তারে (একটি চাপাতি প্রদর্শন করে) তারে কোপাইয়া কোপাইয়া কাটিমু।’
এ সময় সাকিব আল হাসানকে গালিগালাজ করে পাকিস্তানের ক্রিকাটারদের অনুসরণ করার কথা পরামর্শ দিয়ে ওই যুবক বলেন, ‘তুই কিতা পাকিস্তানের ক্রিকেটাররারে দেখছস না? তোর তো তারারে দেখা উচিৎ। তুই মুসলমানের বাচ্চা হইয়া গেছোস পূজা উদ্বোধন করাত। কলিজাত তুই অলা আঘাত দিছস। তোরে ফাইলে আমি কোপাইয়া কাটিমু। সবাই হুনিয়া রাখইন আমি মহসিন তালুকদার কইরাম। সাকিবরে ফাইলে আমি কোপাইয়া কাটিমু।’
গত ২৯ অক্টোবর এক বছরের নিষেধাজ্ঞা থেকে মুক্ত হন সাকিব। ৬ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সফলতম তারকা। গত বৃহস্পতিবার বঙ্গবন্ধু টি-২০ কাপের প্লেয়ার্স ড্রাফট থেকে সাকিবকে দলে নেয় জেমকন খুলনা। সেদিনই ভারতের কলকাতার কাঁকুড়গাছি সম্মিলিত সর্বজনীন শ্যামাপূজার এক অনুষ্ঠানের নিমন্ত্রণ পেয়ে ভারতে যান তারকা অলরাউন্ডার।
পরদিন শুক্রবার দেশে ফিরে আসেন তিনি। তবে সোমবার সন্ধ্যায় এক ভিডিও বার্তায় সাকিব আল হাসান এ ঘটনার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে দাবি করেন, তিনি একজন মুসলিম হিসেবে গর্বিত এবং তিনি কোনো পূজামণ্ডপ উদ্বোধন করতে ভারত যাননি। তিনি অন্য একটি অনুষ্ঠানে যোগ দিতে সেখানে গিয়েছিলেন। তবে এর পাশের একটি মঞ্চে কালীপূজা চলছিল।
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- নির্বাচন ও গণভোট নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বললেন সিইসি
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ভোটের দিন ও তার আগে-পরে যান চলাচলের বিধিনিষেধ-ইসির নির্দেশনা
- আ.লীগ–অধ্যুষিত ৩০ আসন, ভোট টানতে নানামুখী প্রচেষ্টা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- পদত্যাগ করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে ভর্তি
- সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- অনলাইনে প্রচারণা চালানো যাবে: ইসি সানাউল্লাহ
- জনতার ঢেউয়ে ভাসল শিবগঞ্জ, ধানের শীষে ভোটের জোয়ার
- রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন
- প্রচারণার শেষ প্রহরে বগুড়ায় দাঁড়িপাল্লার জনউচ্ছ্বাস
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
