বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৯

শ্রমিকের ঝুলন্ত লাশ মিলল কবরস্থানের গাছে

প্রকাশিত: ১২ নভেম্বর ২০২০  

 
বৃহস্পতিবার সকালে উপজেলার সুখনগরী বারোখাদা গ্রামে বাড়ির পাশে কবরস্থানের গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত লেবু মিয়া একই গ্রামের ঘুনে মণ্ডলের ছেলে।

পুলিশ জানায়, নিহত লেবু মিয়ার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। ঘটনাস্থলে একজোড়া স্যান্ডেল ও একটি টর্চলাইট পাওয়া গেছে।

স্বজনরা জানান, দুই মাস আগে রহমতুল্লাহর মেয়ের সঙ্গে লেবু মিয়ার ছোটভাই সাইফুলের ছেলে পালিয়ে বিয়ে করেন। এ ঘটনায় মামলা মোকদ্দমা চলছে।

বুধবার লেবু ইটভাটার শ্রমিকদের জন্য ব্যাংক থেকে ১০ লাখ টাকা উত্তোলন করে তিন-চার লাখ টাকা শ্রমিকদের মধ্যে বিতরণও করেছেন।  বুধবার রাত ১০টায় তিনি বাড়ির বাইরে গিয়ে আর ফিরে আসেননি।  

বৃহস্পতিবার সকালে উপজেলার সুখনগরী বারোখাদা গ্রামে বাড়ির পাশে কবরস্থানের গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা।

মাদারগঞ্জ থানার ওসি রফিকুল ইসলাম জানান, এটি একটি হত্যাকাণ্ড। অনুসন্ধানে সব জানা যাবে।

এই বিভাগের আরো খবর