শিগগিরই উন্মুক্ত হচ্ছে বেসরকারি পর্যায়ে ডটবিডি-ডট বাংলা ডোমেইন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৪
ডটবিডি ও ডট বাংলা ডোমেইন রেজিস্ট্রেশন সবার জন্য উন্মুক্ত করার জন্য নির্দেশিকা প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে রয়েছে জানিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বলেছেন, এটি শিগগিরই স্টেকহোল্ডার কনসালটেশনের জন্য প্রকাশ করা হবে।
রাজধানীর আগারগাঁওয়ে বিটিআরসি ভবনে বিটিআরসি, ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইন্ড নেমস অ্যান্ড নাম্বারস (আইকান) এবং বাংলাদেশ ডোমেইন ইন্ডাস্ট্রির সমন্বিত উদ্যোগে দুইদিন ব্যাপী আইকান আউটরিচ প্রোগ্রামের সমাপনী অনুষ্ঠানে রোববার (১৪ জুলাই) তিনি একথা জানান।
বিটিআরসির চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক বলেন, ডোমেইন শিল্প বিলিয়ন ডলার ইন্ডাস্ট্রি এবং প্রতিনিয়ত এর বাজার সম্প্রসারিত হচ্ছে।
বেশকিছু জটিলতায় ডট বিডি ডোমেইনের প্রসার পিছিয়ে ছিল উল্লেখ করে মন্ত্রী বলেন, প্রাইভেট সেক্টর থেকে রেজিস্ট্রার নিয়োগের সুযোগ দেওয়ার জন্য ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে। দেশীয় প্রতিষ্ঠান কর্তৃক জেনেরিক টপ লেভেল ডোমেইন তথা জেনেরিক টপ লেভেল ডমেইনের (জিটিএলডি) বরাদ্দ নিলে তা ব্যবসা-বাণিজ্যে প্রসার, বাজার ও ব্রান্ড সম্প্রসারণ, নতুন ও উদ্ভাবনী পণ্য ও সেবা খাতে ভূমিকা রাখবে।
ডোমেইন শিল্পের অগ্রগতির জন্য সরকারি-বেসরকারি সব স্টেকহোল্ডারদের সঙ্গে নিয়মিত কার্যক্রম গ্রহণ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।
সভাপতির বক্তব্যে বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী মো. মহিউদ্দিন আহমেদ বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় টেলিযোগাযোগ খাতের বিভিন্ন সূচকে বাংলাদেশ ভালো অবস্থান রয়েছে। দেশে বর্তমানে ১৯ কোটি ৫ লাখ মোবাইল সিম গ্রাহক, ১৪ কোটির বেশি ইন্টারনেট গ্রাহক এবং ১০ কোটির বেশি ফোরজি গ্রাহক রয়েছে। এছাড়া, ছয় হাজার ৪০০ জিবিপিএস ব্যান্ডউইডথ ব্যবহার হচ্ছে।
দেশে মাত্র ৪১ হাজার ডট বিডি ডোমেইন ব্যবহারকারী রয়েছে উল্লেখ করে বিটিআরসি চেয়ারম্যান বলেন, চলতি বছরের জানুয়ারি মাসে ডোমেইন সংক্রান্ত একটি গাইডলাইন জারি করেছে বিটিআরসি। ডটবিডি ও ডট বাংলা ডোমেইন রেজিস্ট্রেশন উন্মুক্ত করার জন্য উপযুক্ত দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে রেজিস্ট্রার হিসেবে নিয়োগ দেওয়া হবে -এ লক্ষ্যে নির্দেশিকা প্রণয়ন চূড়ান্ত পর্যায়ে আছে, যা শিগগিরই স্টেকহোল্ডার কনসাল্টেশনের জন্য প্রকাশ করা হবে।
স্বাগত বক্তব্যে বিটিআরসির ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশনস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, ২০১৮ সাল থেকে আইক্যান এর গভর্নমেন্ট অ্যাডভাইজরি কমিটিতে বিটিআরসি নিয়মিত অংশ নিচ্ছে। ইন্টারনেটের ডোমেইন নেম ও আইপি অ্যাড্রেস ব্যবস্থাপনা বিষয়ে কারিগরি সক্ষমতা বৃদ্ধি, ইন্টারনেটের নিরাপদ ব্যবহার নিশ্চিত করা ও সর্বোপরি দেশের আইটি ইন্ডাস্ট্রির জন্য নতুন ব্যবসা এবং সুযোগ তৈরি করতে আইকানের সঙ্গে কার্যকর যোগাযোগ বৃদ্ধি গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।
ডট বিডি ও ডট বাংলা বেসরকারিভাবে উন্মুক্ত করার উদ্যোগকে স্বাগত জানান ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ড্রাস্ট্রির (এফবিসিসিআই) উপদেষ্টা সৈয়দ আলমাস কবির। তিনি ক্রস বর্ডার পেমেন্ট এর বিষয়টি আরো সহজতর করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন।
এ সময় সরকারি কর্মকর্তাদের পাবলিক ই-মেইল ব্যবহার না করে সরকারি ই-মেইল ব্যবহার করা দরকার বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্বে মোট প্রায় ২০০ কোটি মানুষ ইন্টারনেটের আওতার বাইরে। আগামীতে ডোমেইন শিল্প থেকে ১০ বিলিয়ন ডলার অনলাইন রেভিনিউ অর্জন সম্ভব জানিয়ে তারা বলেন, বিশ্বে মোট ডোমেইনের সংখ্যা ৩ কোটি ৬৫ লাখ এবং এর বর্তমান বাজার প্রায় ৫০০ কোটি ডলারের, যার সুযোগ বাংলাদেশের নেওয়া উচিত।
প্রথম দিনের সেমিনারে ডোমেইন শিল্পের আয় এবং গ্রাহক সন্তুষ্টির জন্য ডট বাংলা ও ডট বিডি ডোমেইন বেসরকারি খাতেও উন্মুক্ত করে দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী পলক।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- নারীকে দ্রুত উত্তেজিত করার সহজ কিছু টিপস
- পৃথিবীর কয়েকটি আজব স্থান
- সব ধরনের রেনিটিডিন ওষুধ বিক্রি স্থগিত
- ট্রাক-কাভার্ডভ্যান চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
- গাঁজা থেকে তৈরি দুটি ওষুধ ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাজ্য
- কম্বলের যত্ন নিলে বেশি দিন আরামদায়ক থাকে
- বাদাম বিক্রি করা মেয়েটি যাচ্ছে নাসায়
- নাসার সহায়তায় এবার জনসংখ্যা গণনা হবে
- আজ আন্তর্জাতিক ক্যাপস লক ডে
- তাহলে কি ভাঙছে মেননের ওয়াকার্স পার্টি ?
- বাহরাইনে নানা আয়োজনে তরুণ কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- জমানো টাকা ফেরতের দাবিতে আজও থানার সামনে ভুক্তভোগীরা
- দেশে এখন কোটিপতি সংখ্যা এক লাখ ৭৬ হাজার ৭৫৬ জন
- মুখের কথা শুনে অপরাধীর ছবি আঁকবেন ৪০ আর্টিস্ট
- ভিভোর দুই স্মার্টফোন
