রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহর ১৪ নিরাপত্তাকর্মী লাপাত্তা
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ১২ অক্টোবর ২০২১
রোহিঙ্গাদের শীর্ষনেতা মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর থেকে তার নিরাপত্তায় নিয়োজিত থাকা ১৫ জনের মধ্যে ১৪ জনই পলাতক রয়েছে। আছে শুধু নুরুল আলম। পলাতক ১৪ জনের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ রয়েছে। যে কারণে হত্যাকাণ্ডের পর থেকেই তাদের কোনো খোঁজখবর নেই বলে জানান তার নিরাপত্তায় নিয়োজিত থাকা নুরুল আলম।
তিনি জানান, মুহিবুল্লাহকে নিরাপত্তা দেওয়ার জন্য ১৫ জনের একটি টিম ছিল। তবে তারা সবাই রোহিঙ্গা। নিরাপত্তা দেওয়ার পাশাপাশি জড়িড ছিল মুহিবুল্লাহর সংগঠনের সঙ্গেও। নিজেদের নেতাকে সুরক্ষিত রাখতে তারা ২৪ ঘণ্টা পাহারা দিত। কিন্তু মুহিবুল্লাহকে যেদিন খুন করা হয়েছে সেদিন নিজে ছাড়া (নুরুল আলম) বাকি কোনো নিরাপত্তারক্ষী অফিসে আসেনি বলে দাবি করেন নুরুল আলম।
নুরুল আলমের দাবি, ঘটনার আগে তাদের কাউকে দেখা যায়নি। অথচ অন্য সময় সবাই উপস্থিত থাকত। তাছাড়া ঘটনার পর থেকে তাদের খোঁজও নেই। সেই ১৪ নিরাপত্তারক্ষী হত্যাকাণ্ডে জড়িত কিনা- এমন প্রশ্নে তিনি জানেন না বলে দাবি করেন। তবে হঠাৎ লাপাত্তা হওয়ার কারণে তাদের সন্দেহের চোখে দেখছেন তিনিও।
নুরুল আলমের মতে, মুহিবুল্লাহকে হত্যার পর থেকে তাদের সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের আরও ১০ থেকে ১৫ জনকে হত্যার হুমকি দিয়ে যাচ্ছে হত্যাকারীরা। তবে হুমকিদাতারা কারা সেই বিষয়ে স্পষ্ট করে তিনি কিছুই বলতে পারছেন না।
সরেজমিন জানা যায়, মুহিবুল্লাহর বাড়ির সঙ্গে লাগোয়া তার সংগঠন আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটসের কার্যালয়। যে কার্যালয়ে বসে বাড়ি ফেরার অর্থাৎ মিয়ানমারে প্রত্যাবাসনের স্বপ্ন দেখতেন এবং দেখাতেন তিনি। সেই কার্যালয়ে এখন শুধুই মুহিবুল্লাহর রক্তের দাগ। স্বগোত্রের লোকজনই কেড়ে নিয়েছে মুহিবুল্লাহর প্রাণ, এমন অভিযোগ ও দাবি স্থানীয় সাধারণ রোহিঙ্গাদের। এছাড়া ঘটনার পর থেকে পুলিশ নিরাপত্তা দিয়ে ঘিরে রেখেছে তার বাড়ি এবং অফিস। মামলার তদন্তে নিয়োজিত সংস্থার প্রতিনিধি ছাড়া অন্য কারও সঙ্গে সাক্ষাৎ করছেন না নিহত মুহিবুল্লাহর পরিবার ও নিরাপত্তাকর্মী নুরুল আলম।
মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের ব্যাপারে নিরাপত্তাকর্মী নুরুল আলম বলেন, হত্যাকাণ্ডের পর থেকে মোরশেদসহ কয়েকজনের নাম আলোচনায় এসেছে। কারণ ওই দিন মোরশেদ নামাজের পর থেকেই মুহিবুল্লাহর কার্যালয়ের সামনে ছিলেন। অফিসে প্রবেশের সময় মোরশেদের সঙ্গে মুহিবুল্লাহ কথাও বলেছেন। অল্প সময় পর সেই মোরশেদকেই হত্যাকারীর ভূমিকায় দেখেন তিনি। মোরশেদ আরসা নামে রোহিঙ্গাদের সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য বলে দাবি করেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ২৯ সেপ্টেম্বর এশার নামাজের পর আশপাশের রোহিঙ্গা নেতাদের নিয়ে বৈঠক করছিলেন মুহিবুল্লাহ। বৈঠকে প্রত্যাবাসনের অগ্রগতি নিয়ে কথা বলছিলেন। এরইমধ্যে হঠাৎ সন্ত্রাসীরা এসে তাকে খুন করে চলে যায়। এ সময় সেখানে আগে থেকে উপস্থিত থাকা লোকজনও সন্ত্রাসীদের দেখে কোনো বাধা না দিয়ে সরে যান। তবে ওই সময় নিরাপত্তাকর্মী নুরুল আলম অফিসের পশ্চিম পাশের সরু পথের পর্দা সরিয়ে দিতে গিয়েছিলেন বলে নুরুল আলমসহ প্রত্যক্ষদর্শীরা জানান।
নাম পরিচয় প্রকাশে অনিচ্ছুক কিছু রোহিঙ্গা জানিয়েছেন, নিরাপত্তারক্ষীদের সঙ্গে আঁতাত করে মুহিবুল্লাহকে খুন করেছে আরসা তথা রোহিঙ্গা সন্ত্রাসী গোষ্ঠী। যে কারণে ঘটনার দিন একসঙ্গে ১৪ জন নিরাপত্তাকর্মী রহস্যজনকভাবে অনুপস্থিত ছিল। তবে হত্যাকাণ্ডের অভিযোগ ও দায় এড়াতে নির্দোষ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তা প্রকাশ করেছে আরসা। এদিকে এ বার্তাকে সাধারণ রোহিঙ্গারা আরসার সাজানো নাটক বলে দাবি করছে।
কক্সাবাজার পুলিশ সুপার মো. হাসানুজ্জামান জানিয়েছেন, অনেক বিষয় মাথায় রেখে তারা তদন্ত কার্যক্রম এগিয়ে নিচ্ছেন। সেখানে কোনোকিছুই বাদ পড়ার সুযোগ নেই। যারা হত্যা করেছে তাদের মাস্টারমাইন্ডদেরও খুঁজে বের করার কথা বলছেন পুলিশ সুপার। তবে ঘটনার পর মুহিবুল্লার সংগঠনের কোনো নেতাকর্মীকে হত্যার হুমকি দেওয়ার বিষয়টি তাদের কেউ জানায়নি বলে জানান তিনি।
কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হক যুগান্তরকে বলেন, ঘটনার শুরু থেকেই নিহত মুহিবুল্লাহর সঙ্গে সার্বক্ষণিক থাকা লোকজনদের হত্যাকাণ্ডের সন্দেহের তালিকায় রেখেছি। কারণ যেখানে হত্যাকাণ্ডটি ঘটেছে সেখানে বাহির থেকে গিয়ে ঘটানোর সুযোগ খুবই কম। তাছাড়া হত্যাকাণ্ডের পর থেকে তার কিছু কাছের লোকজনের সন্ধানে কাজ করছে এপিবিএন। খুনিদের গ্রেফতারে অভিযান পরিচালনা করছে পুলিশ টিম।
এদিকে গত ২৯ সেপ্টেম্বর রাতে নিজের প্রতিষ্ঠিত সংগঠনের অফিসে খুন হন রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহ। সেই ঘটনায় তার ভাই হাবিবুল্লাহর দায়ের করা মামলায় এখন পর্যন্ত হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৫ জনকে আটক করা হয়েছে।
- নির্বাচনি সহিংসতা নিয়ে টিআইবির প্রতিবেদন: ৩৬ দিনে ১৫ জন নিহত
- উত্তর ঢাকায় ঝড়ো প্রচার: দুপুর ২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- চট্টগ্রাম বন্দরে ফের লাগাতার ধর্মঘট শুরু
- প্রধানমন্ত্রীর পদত্যাগের পর আগাম নির্বাচন, সংবিধানে গণভোটও আজ
- হজের ভিসা ইস্যু শুরু আজ থেকে
- ভারত ম্যাচ বয়কট নিয়ে আইসিসি-পিসিবি বৈঠক, যোগ দিতে গেলেন বুলবুল
- ফ্যাসিস্ট সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা করে স্থিতিশীলতা ফিরেছে
- ফ্যাসিস্ট সরকারের ভঙ্গুর অর্থনীতি মোকাবিলা করে স্থিতিশীলতা ফিরেছ
- ওয়াশিংটন পোস্ট সিইও উইল লুইস পদত্যাগ করলেন
- ভোটের আগে সীমান্ত দিয়ে ঢুকছে অবৈধ অস্ত্র
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- মিরপুরে ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সতর্ক সেনাবাহিনী
- চুক্তি করতে মরিয়া ইরান, দাবি ট্রাম্পের
- জনভোগান্তি বিবেচনায় শাহবাগ ছাড়ল জুলাই ঐক্য
- চার পদ্ধতিতে জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য
- দুই দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন নরেন্দ্র মোদি
- তারেক রহমানের ৯ দফা: ‘৭৪-এর কালো আইন’ বাতিলের অঙ্গীকার বিএনপির
- বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ
- নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ১০ হাজার টাকা ঋণ মওকুফ হবে: তারেক
- ৯ বছরের হুজাইফা ২৭ দিন লড়াই করে হার মানল
- ‘এমন বাংলাদেশ দেখলে ভাই হয়তো মুক্তিযুদ্ধে যেতেন না’: জামায়াত আমির
- গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়
- হামাসকে সমর্থনের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সহায়তা বন্ধ
- অনির্দিষ্টকালের জন্য অচল হচ্ছে চট্টগ্রাম বন্দর
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে একটি দল: মাহদী আমিন
- ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- ডিজিটাল লেনদেনে রেড অ্যালার্ট: ৮ ফেব্রুয়ারি থেকে কড়াকড়ি
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
