শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৮৩

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ১৯

রিয়াদ হোসাইন :

প্রকাশিত: ৩০ জুন ২০২৪  

রাজধানীতে মাদকবিরোধী অভিযানে বিক্রি ও সেবনের অভিযোগে ১৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।  

শনিবার (২৯ জুন) থেকে রোববার (৩০ জুন) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) কে. এন. রায় নিয়তি জানান, আসামিদের কাছ থেকে ৮২৯টি ইয়াবা ট্যাবলেট, ৪৪ গ্রাম হেরোইন ও ৬ কেজি ১০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৪টি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।  

এই বিভাগের আরো খবর