বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০৩

যশোরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০  

 

যশোরের বাঘারপাড়ায় বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক ইব্রাহিম (২৮) নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। 

শনিবার সকাল ৮টার দিকে যশোর-মাগুরা মহাসড়কের খাজুরা ভাটার আমতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। 


আহতদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। 

ইব্রাহিম সাতক্ষীরার কলারোয়া উপজেলার জালালাবাদ গ্রামের নুর আলমের ছেলে। 

আহতরা হলেন- সাতক্ষীরার পাটকেলঘাটা উপজেলার কেয়াঘাটা এলাকার মধু মন্ডলের ছেলে মাসুম, মোস্তফা মোড়লের ছেলে বাবু, শাওন ও কামরুল। 

আহতরা জানান, তারা সাতক্ষীরা থেকে পিকআপে করে মাছ নিয়ে মাগুরার শ্রীপুরে যাচ্ছিলেন। পথে যশোর-মাগুরা সড়কের ভাটার আমতলা নামক স্থানে পৌঁছলে বিপরীতমুখী একটি বাসের সঙ্গে তাদের পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপচালক। এছাড়া চারজন আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এনাম উদ্দিন জানান, সকালে দুর্ঘটনায় আহত ৫ জনকে আনা হয়। তার মধ্যে অজ্ঞাত একজন হাসপাতালে আনার আগেই মারা যান। আহতদের মধ্যে দুজনকে ভর্তি করা হয়েছে এবং অপর দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এই বিভাগের আরো খবর