বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৯৪

যশোরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ: নিহত ১

প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২০  

 

। আজ শনিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের নাম জানা যায়নি।

দুর্ঘটনায় আহত শাওন ও কামরুল জানান, তারা সাতক্ষীরা থেকে পিকআপে করে মাছ নিয়ে মাগুরার শ্রীপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে যশোর-মাগুরা সড়কের ভাটারআমতলায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি বাসের সাথে তাদের পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান পিকআপচালক। এছাড়া তারাসহ আরো দুজন আহত হন। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ফায়ার সার্ভিসের লিডার আবু আহসান জানান, সকাল ৮টার দিকে তারা দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান। এসময় তারা মোট ৫ জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. দেলোয়ার হোসেন খান জানান, সকালে দুর্ঘটনায় আহত ৫ জনকে আনা হয়। তার মধ্যে অজ্ঞাত একজন হাসপাতালে আনার আগেই মারা যান। আহতদের মধ্যে দুজনকে ভর্তি করা হয়েছে এবং অপর দুজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এদিকে বাঘারপাড়া থানার ওসি সৈয়দ আল মামুন জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত পিকআপটি উদ্ধার করেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই বিভাগের আরো খবর