বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২১০

ময়মনসিংহে মানুষের ১২টি মাথার খুলি ও ২ বস্তা হাড়সহ আটক ১

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০২০  

মনসিংহ শহরে অভিযান চালিয়ে মানুষের ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড়সহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত ২টার দিকে শহরের আরকে মিশন রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটক ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি।

কোতোয়ালি থানার ওসি ফিরোজ তালুকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাত ২টার দিকে ময়মনসিংহ শহরের আরকে মিশন রোড এলাকায় অভিযান চালিয়ে একটি বাসা থেকে ১২টি মাথার খুলি ও দুই বস্তা হাড় উদ্ধার করা হয়। এ সময় বাপ্পি নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশ।

তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিভিন্ন কবরস্থান থেকে কঙ্কাল চুরি করে এসব হাড় সংগ্রহ করা হয়েছে।

এসব হাড় বিদেশে পাচারের উদ্দেশে সংগ্রহ করা হয়েছিল বলে জানান ওসি।

এই বিভাগের আরো খবর