বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮০

মেলান্দহ উপজেলা শাখা যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

শারমিন আক্তার

প্রকাশিত: ৮ নভেম্বর ২০২০  

সাংগঠনিক কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে মেলান্দহ উপজেলা শাখা আওয়ামী যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত বর্ধিত সভায় সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করতে স্থানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামরুজ্জামান। বর্ধিত সভায় উন্নয়নের সার্বিক দিক তুলে ধরেন আওয়ামী যুবলীগের মেলান্দহ উপজেলা শাখার সভাপতি মোঃ ইব্রাহীম খলিলুল্লাহ। বর্ধিত সভার মূল দায়িত্বে ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো:আলী জিন্নাহ ও উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো: জিন্নাহ।

সভায় মেলান্দহ উপজেলা শাখা যুবলীগের যুবলীগের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর