বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯০

মানিকছড়িতে বিদ্যুৎস্পর্শে প্রাণ গেল যুবকের

প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২০  

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় বিদ্যুৎস্পর্শে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার ভোর ৪টার দিকে মানিকছড়ির তিনটহরী বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম মো. খোরশেদ আলম (৩৫)। তিনি একই গ্রামের মো. আনু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, মানিকছড়ির তিনটহরী বাজারের পূর্ব পাশে মো. জহিরুল ইসলামের বাড়িতে টমটমের ব্যাটারি চার্জ দেয়া হতো।

ধারণা করা হচ্ছে, চুরির উদ্দেশে মো. খোরশেদ আলম ব্যাটারি চার্জ দেয়ার ঘরে প্রবেশ করে। একপর্যায়ে বিদ্যুতের মেইন সুইচ অফ না করে ব্যাটারি স্পর্শ করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মানিকছড়ি থানা ওসি মো. আমির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই বিভাগের আরো খবর